ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ওজন বাড়াতে দিনে ২৪টি ডিম খান রউফ

শেষ কিছু দিনে পাকিস্তানের সেরা বোলারের তালিকা করলে হারিস রউফের নামটা থাকবে ওপরের দিকেই। ২৯ বছর বয়সী এই ক্রিকেটারের শুরুটা হয়েছিল নেট বোলার হিসেবে। এরপর থেকে অভাবনীয় উন্নতি দেখিয়ে তিনি পাকিস্তানের তিন ফরম্যাটের দলেই জায়গা পাকা করে নিয়েছিলেন। ২০২০ সালে ওয়ানডে অভিষেকের পর ১৬ ম্যাচে নিয়েছেন ২৯ উইকেট, ৫৭ টি-টোয়েন্টিতে ৭২ উইকেট গেছে তার ঝুলিতে।

তার এমন পারফর্ম্যান্সের রহস্য কী? সম্প্রতি পাকিস্তানের জিও নিউজের একটি অনুষ্ঠানে তিনি জানান, তার শরীরকে সেভাবে গঠন করেছেন তিনি, দিনে খান ২৪টি ডিম! তাকে এমন ডায়েটের পরামর্শ দিলেন কে? জানালেন সেটাও। রউফের ভাষ্য, ‘আমি দিনে ২৪টি ডিম খাই। আকিব জাভেদ আমাকে এই ডায়েট প্ল্যানটা দিয়েছিলেন: ৮টা ডিম সকালে, ৮টা ডিম দুপুরে, ৮টা রাতে।’

এমন ডায়েট প্ল্যান তাকে খানিকটা বিপত্তিতেও ফেলেছে বৈকি! তিনি বলেন, ‘যখন আমি ক্রিকেট একাডেমিতে গিয়েছি, তখন রুমটাতে ডিমের স্তুপ দেখেছিলাম। আমার মনে হচ্ছিল, আমি বোধ হয় পোলট্রি ফার্মে চলে এসেছি!’

ক্যারিয়ারের শুরুতে তার ওজন প্রয়োজনের তুলনায় অনেকটাই কম ছিল। সে কারণেই এই পরিকল্পনা মেনে চলতে হয়েছে তাকে। তিনি বলেন, ‘আমার ওজন তখন ছিল ৭২ কেজি। আকিব ভাই আমাকে বললেন, উচ্চতা অনুসারে আমার ওজন ৮২-৮৩ কেজি হওয়া প্রয়োজন। এখন আমার ওজন ৮২ কেজি।’ রউফ বর্তমানে পাকিস্তান স্কোয়াডের সঙ্গেই আছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও খেলেছেন, যে ম্যাচে গত রাতে দারুণ জয় তুলে নিয়েছে তার দল। সিরিজের দ্বিতীয় ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে দুই দল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ওজন বাড়াতে দিনে ২৪টি ডিম খান রউফ

আপডেট সময় ০২:৪৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩