সংবাদ শিরোনাম ::
গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ

সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া

 টাংগাইল মির্জাপুরের  সন্তান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহিরের একমাত্র ছেলে সাকিব আল জহির (অনিক) (৩২) ইন্তেকাল করেছেন। সোমবার দুপুরে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
​পারিবারিক সূত্রে জানা যায়, সাকিব আল জহির দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত জটিল রোগে ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তিনি দীর্ঘ দশ মাস ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানে তাঁর ফুসফুস প্রতিস্থাপন (লাং ট্রান্সপ্ল্যান্ট) করা হয়। প্রায় এক মাস আগে তিনি দেশে ফিরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু সোমবার হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
​মৃত্যুকালে তিনি মা, বাবা, স্ত্রী ও ছয় বছরের এক পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
​সোমবার বাদ এশা উপজেলার ভাওড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কামারপাড়া গ্রামে মরহুমের পৈত্রিক ভিটায় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
​সাকিবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ

সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া

আপডেট সময় ১২:২২:১৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬