সংবাদ শিরোনাম ::
ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ স্ট্যান্ড রিলিজের পরও ছাড়েননি দায়িত্ব, ২০ দিনে তুলেছেন ২০ লাখ টাকা ডিএসসিসির প্রকৌশলী আনিছুরকে ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তের নির্দেশ গলদে ভরা প্রকল্পের কেন্দ্রে প্রকল্প পরিচালক শেখ মো. আবু জাকির সেকান্দার বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উঠছে প্রশ্ন পদোন্নতি পেলেন জিয়াউর রহমানকে হত্যাকারী কর্নেল নওয়াজেশের মেয়ে নাশিদ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য সাকিবের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ঢাকাসহ ১৭ জেলার জন্য দুঃসংবাদ সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব 

সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব 

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নের নাজিরনগর গ্রামের কৃতি সন্তান এবং ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ২০১৪ ব্যাচের মেধাবী শিক্ষার্থী নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স (সুপারিশপ্রাপ্ত) পদে নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের কৃতি ছাত্রী ছিলেন।
এই সাফল্য তাঁর দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, অধ্যবসায়, মেধা ও সততার উজ্জ্বল স্বীকৃতি। তাঁর অর্জন প্রমাণ করে, লক্ষ্য অর্জনে নিষ্ঠা, ধৈর্য এবং নিরলস প্রচেষ্টার কোনো বিকল্প নেই।
তাঁর পিতা হাজী আবদুর রহিম মাষ্টার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাতা একজন গৃহিণী।
যোগ্য পিতার যোগ্য কন্যা হিসেবে নাছরিন জাহান বৃষ্টি শুধু তাঁর পরিবারকেই নয়, গর্বিত করেছেন সেনবাগ উপজেলা, অর্জুনতলা ইউনিয়ন, ছিলোনিয় উচ্চ বিদ্যালয় এবং সমগ্র নোয়াখালীবাসীকে।
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পালনে তিনি সততা, দক্ষতা, ন্যায়পরায়ণতা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
এই অনন্য অর্জনের জন্য নাছরিন জাহান বৃষ্টিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তাঁর এই সাফল্য আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবে বলেও তারা আশা প্রকাশ করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ল্যাগেজ সিন্ডিকেটে বেপরোয়া এআরও আরেফিন ও জুনাব, বেনাপোলে রাজস্ব ফাঁকির অভিযোগ

সেনবাগের কৃতি সন্তান নাছরিন জাহান বৃষ্টি ৪৭তম বিসিএসে সহকারী কমিশনার অব ইনকাম ট্যাক্স পদে দায়িত্ব 

আপডেট সময় ১২:১২:২১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬