ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

পাকিস্তানের কোচ হচ্ছেন মিকি আর্থার

মাত্র দুদিন আগে পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছিলেন শহীদ আফ্রিদি। আর নতুন এই দায়িত্ব পেয়েই একের পর এক পরিবর্তন আনছেন দলটির সাবেক অধিনায়ক। এরই ধারাবাহিকতায় সোমবার নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন দলটির অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এবার তাদের চোখ দিলেন কোচিং প্যানেলের দিকে।

পিসিবির ব্যবস্থাপনার দায়িত্বে পরিবর্তন আসার পর এবার চাকরি হারাচ্ছেন  দলটির অন্তর্বর্তীকালীন কোচ সাকলাইন মুশতাক। পাকিস্তানের সাবেক এই অফ স্পিনারের জায়গায় প্রধান কোচ হয়ে ফিরতে যাচ্ছেন মিকি আর্থার। সোমবার এমন খবর জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম।

কয়েকদিন আগেই পিসিবির ব্যবস্থাপনায় আসে বড়সড় পরিবর্তন। চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজাকে সরিয়ে বসানো হয় নাজাম শেঠিকে। দায়িত্ব নিয়েই প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে সরিয়ে শহীদ আফ্রিদি, আব্দুর রাজ্জাক এবং রাও ইফতিখার আনজুমকে দায়িত্ব দেন তিনি।

গুঞ্জন উঠেছে, এবার কোচিং প্যানেলে পরিবর্তন আনতে যাচ্ছে পিসিবি। যেখানে দেশি নয় বিদেশি কোচকে দায়িত্ব দিতে আগ্রহী দেশটির ক্রিকেট বোর্ড। সেই তালিকায় সবার উপরে আছেন আর্থার। বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি দল ডার্বিশায়ারের দায়িত্বে রয়েছেন তিনি।

আগেই অবশ্য আর্থারকে ফেরানোর ইঙ্গিত দিয়েছিলেন পিসিবির সভাপতি নাজাম শেঠি। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেছিলেন, ‘আমি যখন ক্ষমতায় ছিলাম তখন আমাদের মিকি আর্থার ছিল, ফলাফলও স্পষ্ট ছিল। আমরা ওয়ানডে ও টেস্টে এক নম্বর ছিলাম এবং আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছিলাম।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

পাকিস্তানের কোচ হচ্ছেন মিকি আর্থার

আপডেট সময় ০৯:৩৮:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২