ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

‘খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের গণতন্ত্রের প্রতীক ও গণমানুষের মা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গতকাল জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার শ্যামল বলেন, “খালেদা জিয়া শুধু আমাদের দলের নেত্রী নন, তিনি এ দেশের গণতন্ত্রের প্রতীক। আজ সারা দেশের গ্রাম-গঞ্জের মসজিদ-মাদরাসা ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে তার জন্য দোয়া হচ্ছে। এতে প্রমাণ হয় তিনি সারাদেশের গণমানুষের মা।”

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলে শূন্যতা তৈরি হয়েছিল। তখন বেগম খালেদা জিয়া একজন গৃহবধূ ছিলেন। অনেকেই সন্দিহান ছিলেন তিনি পারবেন কিনা। কিন্তু দেশের ও দলের স্বার্থে দায়িত্ব নিয়ে আপসহীন নেতৃত্বের মাধ্যমে আশির দশকে বিএনপিকে গণমানুষের দলে পরিণত করেন। সে সময় বিএনপি করা ছিল গর্বের বিষয়।

ইঞ্জিনিয়ার শ্যামল অভিযোগ করে বলেন, “২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার সময় খালেদা জিয়া জানতেন দেশে ফিরলে কারাভোগ করতে হবে। তারপরও তিনি দেশের কথা চিন্তা করে দেশে ফিরে আসেন। ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে তাকে অসুস্থ করে তুলেছে।” অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রিন্সিপাল ও জেলা হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় আয়োজিত দোয়া মাহফিলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

‘খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক’

আপডেট সময় ১২:২১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫