ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

পাবনায় দুর্ঘটনার কবলে শিমুল বিশ্বাসের গাড়ি, আহত ৪

  • পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৬০৯ বার পড়া হয়েছে

পাবনার আটঘরিয়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও পাবনা-৫ আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ চারজন আহত হয়েছেন। ‎মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার একদন্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎আহত অন্যরা হলেন, শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইস উদ্দিন ও গাড়িচালক শফিক। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

‎পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেলে মালিফা হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ে সুজানগরে বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিবের একটি প্রোগ্রামে অংশ নেন শিমুল বিশ্বাস। সেখান থেকে ফেরার পথে সরাসরি আটঘরিয়া উপজেলার একদন্তে পাবনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী একটি সভায় যোগ দিতে যান। পথে তাকে বহনকারী মাইক্রোবাসের সাথে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে শিমুল বিশ্বাসসহ ওই গাড়িতে থাকা তার ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপি নেতা রইস উদ্দিন ও মাইক্রোবাস চালক আহত হন।

‎তিনি আরও জানান, আহতদের মধ্যে ইনামুর রহমান ও রইস উদ্দিন গুরুতর আহত অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিমুল বিশ্বাস চোখে আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি বর্তমানে সুস্থ আছেন। আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করি।

‎পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. জাহিদুল ইসলাম বলেন, তিনজন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। একজন গাড়ির কাচ দ্বারা চোখে আঘাতপ্রাপ্ত। এছাড়া একজন মাথায় ও আরেকজন হাঁটুতে আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। দ্রুতই তারা সুস্থ হবেন বলে আশা করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

পাবনায় দুর্ঘটনার কবলে শিমুল বিশ্বাসের গাড়ি, আহত ৪

আপডেট সময় ০৮:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫