“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলায় ০৯ ডিসেম্বর সকাল ১০ ঘটিকার সময় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালী শেষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত) শামস সাদাত মাহমুদ উল্লাহ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, মৎস কর্মকর্তা খন্দকার আবু বক্কর সিদ্দিক, প্রার্থমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, একাডেমিক সুপার ভাইজার মামুন অর রশিদ, জাতীয় দৈনিক আইন বার্তার জেলা প্রতিনিধি আদম আলী, জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ারুল ইসলাম প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন দূর্নীতি প্রতিরোধে তরুনদের ভূমিকা রাখতে হবে বেশী, পারিবারিক শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানের বড় ভূমিকা রাখতে হবে। আমরা প্রত্যেকেই যদি নিজের স্ব স্ব জায়গায় সততার সাথে কাজ করি তাহলে দূর্নীতি প্রতিরোধ করা খুব সহজ হবে।
আনোয়ারুল ইসলাম স্টাফ রিপোর্টার 



















