ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

খুলনার দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

দুর্নীতি বিরোধী দিবসের প্রধান অতিথি দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ হারুন অর রশিদ বলেছেন, দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। দুর্নীতি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সোচ্চার থাকতে হবে। আমাদের প্রতিটি পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। দুর্ণীতিমুক্ত আন্দোলন শুরু করতে হবে তৃণমূল পর্যায় থেকে। শিক্ষার্থীরা যেভাবে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে তাতে বাংলাদেশকে খুব দ্রুত বিশ্বদরবারে দুর্নীতি মুক্ত দেশ হিসাবে পরিচয় করিয়ে দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর খুলনার দিঘলিয়া উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির শুভসূচনা করা হয়। এরপর শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করেন অতিথিরা। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। ছাত্র-ছাত্রী, শিক্ষক, সুধীজন, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিএনসিসি সদস্যদের অংশগ্রহণে র‍্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

পরবর্তী সময়ে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশিদ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক সেনহাটি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান মল্লিক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ কিশোর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলি এবং দিঘুলিয়া থানার এসআই আদর্শ। তারা দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থী এবং জনসাধারণের সচেতন ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল,ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা সাজ্জাদুল ইসলাম, চন্দনীমহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুদ্দিন লষ্কর ,
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টি এম মোসারফ হোসেন, তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল মোঃ মুস্তাফিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, আনসার ভিডিপি কর্মকর্তা শাহনাজ পারভীন, দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইঞ্জিঃ অহিদ মুরাদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, বিএনসিসি সদস্য এবং এলাকার সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

খুলনার দিঘলিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

আপডেট সময় ০৭:০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫