ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

মসজিদের ভেতর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় মসজিদের ভেতর থেকে আব্দুল মজিদ সরদার (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চর লাউখোলা গ্রামের সরদার বাড়ি জামে মসজিদ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মজিদ সরদার চর লাউখোলা এলাকার রমিজ উদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আপন ভাই ও ভাগিনার সঙ্গে দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল আব্দুল মজিদের। এ নিয়ে কিছু দিন ধরে তিনি মানসিক চাপে ছিলেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বেশ কয়েকবার সালিস-দরবার হলেও কোনো সমাধান হয়নি। সেই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে ধারণা করা হচ্ছে।

নিহতের ছেলে আব্দুর রহমান বলেন, আমার বাবার সঙ্গে আমার চাচাদের জমি নিয়ে বিরোধ ছিল। আজ সকালে তাকে ঘরে না পেয়ে আমরা খোঁজাখুঁজি শুরু করি। পরে মসজিদের মধ্যে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে বাবাকে উদ্ধার করে।

জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহমদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মসজিদের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

মসজিদের ভেতর থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫