ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

চাঁপাইনবাবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির এক কর্মী নয়ন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের বাবুপুর মোড়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মো. নয়ন আলী (৩৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন আলী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা মোড়লটোলা গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে রবিবার সন্ধ্যায় বাবুপুর মোড়ে নয়ন আলীর ওপর অতর্কিত হামলা চালায় একটি সন্ত্রাসী গোষ্ঠী। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) এ রেফার্ড করেন। তবে রামেকে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর পর রাতেই পুনরায় নিহত নয়ন আলীর বাড়িতে হত্যাকারীরা হামলা চালিয়ে ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করে। আগুনে বাড়ির একটি অংশ পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নয়ন আলী স্থানীয় বিএনপি নেতা আশরাফের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। এলাকায় তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত থাকার এমনকি ধর্ষণেরও অভিযোগ ছিল বলে দাবি এলাকাবাসীর।

একাধিক স্থানীয় সূত্রের জানা যায়, চাঁদা ও মাদক ব্যবসা সংক্রান্ত বিরোধ এবং দলের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের জেরে স্থানীয় বিএনপি নেতা আশরাফেরই অপর একটি গ্রুপ এই হত্যাকাণ্ড ও পরবর্তী বাড়িঘরে অগ্নিসংযোগে জড়িত থাকতে পারে। তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন।

নয়নকে কারা হত্যা করেছে জানতে চাইলে নিহত নয়নের মা জানান, সাত্তার, বাবুল (ঝাপড়া), খাইরুল (ঝাপড়া), ঢোড়বোনা গ্ৰামের সাহেব, রাজ্জাক, সুমনরা মেরেছে আমার ছেলেকে। আরোও অনেক চিনেন না বলেও জানান তিনি। তিনি আরও জানান, ওরা (খুনীরা) আমাদের বাড়িতে আগুন দিয়ে সব লুটপাট করে নিয়ে গেছে।

পরে স্থানীয়রা জানায়, নিহত নয়নের মা যাদের নাম বলেছেন তারা সবাই স্থানীয় বিএনপি নেতা আশরাফুল ইসলাম আশরাফের ঘনিষ্ঠ সহচর।
এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, প্রতিপক্ষের হামলায় নয়ন নামে একজন ব্যাক্তি মারা গেছেন। আধিপত্য বিস্তার নাকি অন্যকিছুর কারনে হত্যা সেই বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সন্ত্রাসী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে নয়নের নামে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

চাঁপাইনবাবগঞ্জে ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির এক কর্মী নয়ন নিহত

আপডেট সময় ০২:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫