ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের শঙ্কা: মানবিক সহায়তার অপেক্ষায় নিঃশ্ব অসুস্থ আনোয়ার গভীর রাতে শীর্ষ মাদক কারবারিদের বৈঠক  আদিতমারীতে তৃণমূল বিএনপিকে শক্তিসালী ও সু-সংগঠিত করার লক্ষ্যে যৌথ আলোচনা সভা চার দশকের গৌরবময় পথচলা উদযাপন করল মুকসুদপুর প্রেসক্লাব  সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল

বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে বরগুনায় মানববন্ধন, জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং সাইকেল র‍্যালির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় পটুয়াখালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি বরগুনা এবং সনাক–টিআইবি বরগুনার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। মানববন্ধন শেষে দুর্নীতিবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়।

এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের তৃতীয় তলার সুবর্ণ জয়ন্তী সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাতাহ্, এবং এডভোকেট মোঃ আনিসুর রহমান। সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন। আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, “দুর্নীতি করলে শাস্তি অনিবার্য। সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সততা ও স্বচ্ছতার চর্চা করলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫