জন্ম-মৃত্যু নিবন্ধনে নভেম্বর মাসে সারাদেশে ৬৪ জেলার মধ্যে পটুয়াখালী জেলা প্রথম স্থান অর্জন করেছে এছাড়াও জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে পটুয়াখালী জেলার ধারাবাহিকভাবে ভালো করছে। বিশেষ করে, ২০২৪ সালে (জানুয়ারি- ডিসেম্বর) ১২ মাসে গড় অর্জনে পটুয়াখালী জেলা সারাদেশের মধ্যে ৩য় স্থান এবং বরিশাল বিভাগের মধ্যে ১ম স্থান অর্জন করেছে। পাশাপাশি, অধিকাংশ মাসেই সেরা দশ জেলার (Top Ten) মধ্যে পটুয়াখালী জেলা অবস্থান ধরে রেখেছে। এর মধ্যে একাধিকবার পটুয়াখালী সারাদেশে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে।
উল্লেখ্য, জন্মের ০১ বছরের মধ্যে এবং মৃত্যুর ০১ বছরের মধ্যে অর্জিত নিবন্ধন সাপেক্ষে এ র্যাংকিং হিসাব করা হয়েছে। জন্ম-মৃত্যু নিবন্ধনে সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় করে টিমওয়ার্কের মাধ্যমে জেলা প্রশাসন, পটুয়াখালী কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ, এরকম সাফল্য ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান।
মোঃ মামুন হোসাইন, স্টাফ রিপোর্টার 



















