ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর ‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট ইউপি সদস্য ফিরোজের বিরুদ্ধে, বিচার চেয়ে প্রশাসনের দ্বারস্থ ভুক্তভোগীরা ‘আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কার্যক্রম আগস্টে পরিলক্ষিত হচ্ছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী গোড়াই কটনমিল পরিদর্শন করলেন শরীফুল আলম বালুর ড্রেজার বসানো নিয়ে বাকবিতন্ডা, স্থানীয়দের হাতে মার খেলেন ববি ছাত্রদলের তিন নেতা কুমিল্লা ও ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি-মোবাইল ডিসপ্লে জব্দ জামিনে মুক্ত বেনজীর, অনুমতি ছাড়া দুবাই ত্যাগে নিষেধাজ্ঞা নওগাঁর সীমান্তে বিজিবির ধাওয়া মাদক ফেলে পালাল পাচারকারীরা

ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই বিয়াইয়ের মৃত্যু

গ্যাস্টিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে কান্টু মিয়া (৪৫) ও কমল মিয়া (৫০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (০৭ ডিসেম্বর) দিবাগত রাতে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন।

নিহত কান্টু মিয়া (৪৫) দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মৃত মকজল হোসেনের ছেলে। কমল মিয়া তার বিয়াই, তিনি একই ইউনিয়নের পোড়াভিটা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কান্টু মিয়ার বাড়িতে শীতকালীন দাওয়াত খেতে যান তার বিয়াই কমল মিয়া। ওইদিন রাতে গ্যাস্টিকের ওষুধ খাওয়ার সময় ভুল করে ঘরে থাকা ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুজনই অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কান্টু মিয়া মারা যান। এরপর সোমবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়ার মৃত্যু হয়। একসঙ্গে দুইজনের মৃত্যুতে বানিয়াপাড়া ও পোড়াভিটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পাররাম রামপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য তৌহিদুজ্জামান জীবন বলেন, কান্টু ও কমল দুই বিয়াই বাজার থেকে ফেরার সময় গ্যাস্টিকের ওষুধ ও ইঁদুর মারার ট্যাবলেট কিনে বাড়ি ফিরেছিলেন। রাতে ঘুমানোর আগে গ্যাস্টিকের ওষুধের পরিবর্তে ভুল করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে তারা অসুস্থ হয়ে দুজনই মারা যান। কমলের মরদেহ এখনো আসেনি। কান্টুর মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাইস কুকারে রান্না করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই বিয়াইয়ের মৃত্যু

আপডেট সময় ০৩:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫