ঢাকা ০২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

মেসিদের বিশ্বজয়ের পরও কেন ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল?

টানা পঞ্চম বারের মতো ব্রাজিলের বিশ্বকাপ জয়ের মিশন শেষ হয়েছে সফলতার মুখ না দেখেই। ক্রোয়েশিয়ার কাছে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে হেরে বিদায় নিতে হয়েছে নেইমারদের। ওদিকে ব্রাজিলের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে হেসেছে শেষ হাসি। তৃতীয় বারের মতো বিশ্বকাপ জয়ের আনন্দে মেতেছে আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা অবশ্য এর পরও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠতে পারেনি। বিশ্বকাপ জেতার পর র‍্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে দলটির, তবে র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা রয়ে গেছে ব্রাজিলের দখলেই। আর্জেন্টিনার চেয়ে প্রায় তিন পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষস্থানটা দখলে রেখেছে ব্রাজিল।

ফাইনালে ২-০ গোলে, ও ৩-২ গোলে এগিয়ে যাওয়ার পরও নির্ধারিত সময়ে খেলাটা জিততে পারেনি আর্জেন্টিনা। ৩-৩ সমতায় থাকায় খেলতে হয়েছে পেনাল্টি শ্যুট আউটে। সেখানে ফ্রান্সকে ৪-২ গোলে হারালেও কাগজে কলমে ম্যাচটা শেষ হয়েছে ‘ড্র’-তেই। সে কারণেই ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার পার্থক্যটা এসে ঠেকেছে ২.৩৯ পয়েন্টে। এদিকে ফ্রান্স শিরোপা ধরে রাখতে না পারলেও তৃতীয় স্থানে উঠে এসেছে বিশ্বকাপের শেষে।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০

ক্রম দল রেটিং পয়েন্ট
ব্রাজিল ১৮৪০.৭৭
আর্জেন্টিনা ১৮৩৮.৩৮
ফ্রান্স ১৮২৩.৩৯
বেলজিয়াম ১৭৮১.৩০
ইংল্যান্ড ১৭৭৪.১৯
নেদারল্যান্ডস ১৭৪০.৯২
ক্রোয়েশিয়া ১৭২৭.৫২
ইতালি ১৭২৩.৫৬
পর্তুগাল ১৭০২.৫৪
১০ স্পেন ১৬৯২.৭১
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

মেসিদের বিশ্বজয়ের পরও কেন ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ব্রাজিল?

আপডেট সময় ১০:৪২:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২