ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ‘১০০ হর্ন’ লাগানো বাইকারের মোটরসাইকেল জব্দ করল পুলিশ এ বছর নাও হতে পারে বিপিএল : তামিম থামেনি স্বপ্ন, ৪৫ বছর বয়সে এসএসসি পাস করলেন কাঠমিস্ত্রি নাসিমুল ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২৪ কেজি গাঁ’জা ও ১০০ পিস ইয়াবা জব্দ, আটক ১

মেসির পথেই হাঁটলেন ডি মারিয়া

বয়স ৩৪, চাইলে আরও কিছুদিন পেশাদারি জগতে বিচরণ করতেই পারেন। তার ওপর আনহেল ডি মারিয়ার পারফরম্যান্সও দুর্দান্ত। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার তিনি। ফাইনালে দলের হয়ে গোল করে জয়ের পথটা তৈরি করেছেন এই তারকা ফরোয়ার্ড। 

সেই ডি মারিয়া আগেই জানিয়ে রেখেছিলেন, বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলবেন। এমনটা অবশ্য মেসিও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন, বলেছিলেন বিশ্বকাপ ফাইনালই হতে যাচ্ছে তার শেষ। তবে বিশ্বকাপ জিততেই সিদ্ধান্ত থেকে সরে আসেন মেসি। এবার ডি মারিয়াও জানিয়ে দিলেন, জাতীয় দলের জার্সিতে আরও কিছু দিন খেলে যাবেন তিনি।

একইসঙ্গে মারিয়া জানিয়ে রাখলেন তিনি অবসরের কথা ভাবছেন না। দেশের হয়ে খেলে যাবেন। মেসির পদাঙ্ক অনুসরণ করে দেশের হয়ে লড়ে যাবেন মারিয়া। টিওয়াইসি’র ক্রীড়া সাংবাদিক গাস্তন এদুল জানাচ্ছেন, মারিয়া দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চান। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর কথা আপাতত তার চিন্তাতে নেই।

২০০৮ সালে আর্জেন্টিনার হয়ে অভিষেক। তারপর দেশের হয়ে খেলেছেন ১২৯টি ম্যাচ। বিশ্বকাপের ফাইনালে যেমন তার গোল রয়েছে, তেমনই ২০২১ কোপা আমেরিকার ফাইনালেও করেছেন গোল!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে

মেসির পথেই হাঁটলেন ডি মারিয়া

আপডেট সময় ০৬:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২