ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয় অবৈধ ভ্যাট রেয়াত ও উৎসে মূসক ফাঁকি, স্কয়ার লাইফ সায়েন্সেসের বিরুদ্ধে ১৩৯ কোটি টাকার অভিযোগ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮–২৪,২০৪ টাকা নির্ধারণের প্রস্তাব সিপিডির ‘মোদির ভারতে মুসলিম হওয়ার কারণেই জামিনে মুক্ত বিলকিস বানোর ধর্ষকরা’ নৈরাজ্য-সহিংসতার প্রতিবাদে শনিবার ঢাকায় জামায়াতের সমাবেশ দেশে গৃহযুদ্ধ বাধানোর ষড়যন্ত্র চলছে, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান স্পিকারের রতনপুর গ্রুপের তিন মালিকসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক বরগুনায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে, অবশেষে আটক সাবেক খতিব রুহুল আমিন

মৌলভীবাজার গিয়াসনগরে গণপিটুনিতে যুবক নিহত

মৌলভীবাজারে চুরি করার সময় জনতার গণপিটুনিতে সায়েম মিয়া (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ১২ নং গিয়াসনগর ইউনিয়নের পূর্ব কদুপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সায়েম মিয়া সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের রিয়াজ মিয়ার ছেলে।

এলাকাবাসী জানান, কয়েকজনের সংঘবদ্ধ চোর পূর্ব কদুপুর গ্রামের মৃত রাজকুমার পাশীর বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দিলে বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া দেয়। এসময় তাদের চিৎকারে গ্রামবাসীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অন্যরা পালিয়ে গেলেও সায়েম জনতার হাতে ধরা পড়ে। বিক্ষুব্ধ জনতা এসময় সায়েমকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

এলাকাবাসী জানান, গেল কয়েক মাস থেকে তারা চুরির ঘটনায় অতিষ্ঠ। তারা জানান, নিহত সায়েম তাদের গ্রামসহ আশপাশ এলাকার একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিলো। এনিয়ে এলাকায় অনেক সালিশ বিচারও হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি (অপারেশন) মো. মশিউর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

চুরি ও গণপিটুনির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি ঘটনা তদন্তে ওই এলাকায় রয়েছেন। এ ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে নিহত সায়েমের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। তদন্তের পর ওই ঘটনার বিস্তারিত জানা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজস্ব আইন মেনে ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়

মৌলভীবাজার গিয়াসনগরে গণপিটুনিতে যুবক নিহত

আপডেট সময় ০৭:০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২