ঢাকা ০১:১৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য শিবগঞ্জে এসআরবি-৫-এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ফাইনালে ৪ এপিবিএন বগুড়া চ্যাম্পিয়ন

বৃহস্পতিবার সকাল ১১.০০ ঘটিকায় ৪ এপিবিএন বগুড়ার কল্যাণ শেডে ম্যাট্রেস কোর্টে আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৪ এপিবিএন বগুড়া টিম ২৬-১৯ পয়েন্ট ব্যাবধানে ৯ এপিবিএন, চট্টগ্রামকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
খেলায় ৪ এপিবিএন বগুড়া টিমের কনস্টেবল মোঃ শাহাদৎ হোসেন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। প্রধান অতিথি অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা মহোদয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ টিমকে ট্রফি মেডেল ও উপহার সামগ্রী প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে সহঃ অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, সহকারী পুলিশ সুপার জনাব মোঃ রওশন মোস্তফা, পিপিএম (বার) সহ ব্যাটালিয়নের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অধিনায়ক মহোদয় সমাপনী বক্তব্যে বলেন, সুস্বাস্থ্যের জন্য খেলাধুলা অপরিহার্য।
জাতীয় খেলা কাবাডির টিম গঠনে এই প্রতিযোগিতা সহায়ক হবে। তিনি নিয়মিত খেলাধুলা ও শরীর চর্চার প্রতি গুরুত্ব আরোপ করে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য

আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতায় ফাইনালে ৪ এপিবিএন বগুড়া চ্যাম্পিয়ন

আপডেট সময় ০৩:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২