ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষায় গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ফেনসিডিল ও মোটরসাইকেল জব্দ টাঙ্গাইলে সাবেক চেয়ারম্যান ফারুক হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন পীরগঞ্জে ৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ, মেঝে-বারান্দায় চিকিৎসাসেবা বদলগাছীতে ছাত্রলীগের ২ কর্মীকে ধরে পুলিশে দিল ছাত্রদল মিয়ানমারের সঙ্গে ড্র শেষে এশিয়ান গেমস থেকে বিদায় বাংলাদেশ মলির ডেস্কেই আটকে রাজউকের ফাইল, অভিযোগের কেন্দ্রে দুই কর্মচারী স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী ইমরান খানের তিন বোন আটক, উত্তপ্ত পাকিস্তানের রাজনীতি

রোমানিয়ায় জনশক্তি রপ্তানি বাড়াতে কাজ করবে এফবিসিসিআই

ইউরোপের সম্ভাবনাময় দেশ রোমানিয়ায় চামড়া, প্লাস্টিক, ফার্মাসিউটিক্যালসহ বিভিন্ন পণ্য রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে বাংলাদেশ থেকে দেশটিতে জনশক্তি রপ্তানিরও বিপুল সম্ভাবনা রয়েছে। এ ক্ষেত্রে এফবিসিসিআই কাজ করবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার এফবিসিসিআই কার্যালয়ে রোমানিয়ার রাষ্ট্রদূত মিস. ডেনিয়েলা সেজনোভ ট্যানের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, রাসায়নিক পণ্য, মেশিনারি যন্ত্র, জ্বালানি, ক্লিন এনার্জি, সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতে অনেক এগিয়েছে রোমানিয়া। ২০২৬ সালের মধ্যে সমুদ্রে গ্যাস অনুসন্ধান চালাবে দেশটি। দুই দেশের ব্যবসায়ীক সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের রোমানিয়া সফরের আহ্বান জানান তিনি।

তবে জনশক্তির রপ্তানির ব্যাপারে রাষ্ট্রদূত অভিযোগ করে বলেন, বাংলাদেশ থেকে রোমানিয়ার ভিসা নিয়ে আসা বেশিরভাগই দেশটিতে পৌঁছে ইউরোপের অন্যান্য দেশে পাড়ি জমায়। এজেন্সিগুলোকে অর্থ পরিশোধ করায় আর্থিক ক্ষতির মুখে পড়ে রোমানিয়া সরকার। এ ব্যাপারে কাজ করার দরকার।

এফবিসিসিআই সভাপতি বলেন, রোমানিয়ায় ভালো বেতনসহ কাজের সুযোগ নিশ্চিত করা গেলে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ জনশক্তি পাঠানোর সুযোগ রয়েছে। এতে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ও সহায়তা করবে।

সভাপতি আরও বলেন, বাংলাদেশে তৈরি পোশাক, খাদ্য প্রক্রিয়াকরণ, ফার্মাসিউটিক্যালস, সিরামিকস, প্লাস্টিক পণ্য, পাট ও পাটজাত পণ্য ইত্যাদির পাশাপাশি আইটি খাতে ব্যাপক প্রসার হয়েছে। প্রায় ৭ লাখ মানুষ ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে জড়িত। এসব ফ্রিল্যান্সারদের আরও বেশি কাজের সুযোগ দেওয়া গেলে বাংলাদেশের আইটি খাতের প্রসার যেমন হবে, নিয়োগকারী কোম্পানিও কম খরচে কর্মী পাবে।

এ সময় এফবিসিসিআইয়ের সহ-সভাপতি এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডন, পরিচালক প্রীতি চক্রবর্তী, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদসহ ১৩ জনের বিরুদ্ধে ৬ মামলা

রোমানিয়ায় জনশক্তি রপ্তানি বাড়াতে কাজ করবে এফবিসিসিআই

আপডেট সময় ০৫:০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২