সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

কুমিল্লা-৯ আসন পুনর্বহাল ও লাকসাম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ

লাকসাম-মনোহরগঞ্জের সমন্বয়ে কুমিল্লা-৯ সংসদীয় আসন পুনর্বহাল এবং লাকসাম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজনের নেতৃত্বে মিছিলটি দৌলতগঞ্জ স্টেশন জামে মসজিদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অবিলম্বে লাকসাম-মনোহরগঞ্জের সমন্বয়ে কুমিল্লা-৯ সংসদীয় আসন পুনর্বহাল ও লাকসাম জেলা বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা বলেন, কারও আবেদন কিংবা দাবি ছাড়াই কুমিল্লা-৯ আসনকে দ্বিখণ্ডিত করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য এই ধরনের হঠকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তারা বলেন, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলাবাসীর প্রাণের দাবি হিসেবে কুমিল্লা-৯ আসনকে পুনর্বহাল করতে হবে। অন্যথায় দাবি আদায়ে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা।

বক্তব্য রাখেন লাকসাম জেলা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন, সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম, হাফেজ পেয়ার আহমদ, ফখরুল ইসলাম মাসুম, ফারুক আল সারাহ, নুরুল আলম প্রমুখ।

এরআগে ৩০ জুলাই নির্বাচন কমিশন থেকে কুমিল্লার ৯, ১০ ও ১১ আসনসহ সারাদেশে মোট ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের একটি খসড়া অনুমোদনের তালিকা প্রকাশ করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

কুমিল্লা-৯ আসন পুনর্বহাল ও লাকসাম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ০৯:৪৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫