ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

বগুড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: নারী নিহত

বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে শেফালী বেগম (৪৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার (৭ ডিসেম্বর) ভোরের দিকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত আটজন গুরুতর আহত হন। এদের মধ্যে গুরুতর আহত তিনজনকে ভর্তি করা হয়েছে। এরআগে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত শেফালী বেগম ওই গ্রামের বাচ্ছু মিয়ার স্ত্রী। সংঘর্ষে আহতরা হলেন বেলঘরিয়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে বাচ্ছু মিয়া (৫০), তার ছেলে ইব্রাহিম হোসেন (৩৫), রাব্বী মিয়া (২৫), রাজমহর আলী ওরফে ঠান্ডু মিয়া (৫০) ও স্ত্রী রুবি বেগমসহ (৪০) আটজন। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ঘটনার দিন সকালে প্রতিবেশী রাজমহর ওরফে ঠান্ডুর বাড়ির সামনে বাচ্ছু মিয়া ও তার স্ত্রী শেফালী বেগম ধান মাড়াইয়ের কাজ করছিলেন। এ সময় খড়কুটো ও ধুলাবালি ঠান্ডুর মিয়ার বাড়ির ভেতরে যায়।
এ নিয়ে শেফালী বেগম ও ঠান্ডুর স্ত্রী রুবি বেগমের মধ্যে ঝগড়া হয়। পরবর্তী সময়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন। একপর্যায়ে ইট দিয়ে শেফালী বেগমের বুকে আঘাত করা হয়। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরমধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাদের বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেফালী বেগম মারা যান।
নিহত গৃহবধূর স্বামী বাচ্ছু মিয়া অভিযোগ করে বলেন, ঠান্ডু মিয়া, তার স্ত্রী রুবি বেগম, ছেলে রফিক, মুস্তাকসহ আরও চার থেকে পাঁচজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ওপর হামলা চালিয়েছেন। তাদের হামলায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। তবে ঠান্ডু মিয়ার দাবি, প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় তাদের পক্ষের তিন থেকে চারজন গুরুতর আহত হয়েছেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার বলেন, এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

বগুড়ায় তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ: নারী নিহত

আপডেট সময় ১২:১১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২