ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল মাদক পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি: ফেনীর পুলিশ সুপার পশ্চিমবঙ্গে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র পরিচালনার দায়িত্ব পেল এসজিজিএস চাঁদাবাজি ও দখলবাজির টাকায় মালয়েশিয়ায় সেকেন্ড হোমের পরিকল্পনায় সুইডেন আসলাম গোপালগঞ্জের সহিংসতা: ১০১ জনের আর্থিক লেনদেন খতিয়ে দেখছে এনবিআর খলিলুর রহমানের সঙ্গে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত লোহাগাড়া ভূমি অফিসে ইব্রাহিমের দাপট, বরখাস্ত হয়েও রেকর্ড রুমের চাবি তার কাছে লালদিয়া টার্মিনালের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ ডেনমার্কের স্টেট সেক্রেটারির বাল্যবিবাহ নিরোধ আইনের ১৯ ধারা সংশোধনের দাবি গণমাধ্যম সংলাপে

তাপমাত্রা কমলো ৫ ডিগ্রি সেলসিয়াস

সারাদেশে গরম কিছুটা কমেছে। রোববার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল শ্রীমঙ্গলে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

আজ (সোমবার) যৌথভাবে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিমলা ও শ্রীমঙ্গলে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ দুদিনে দেশের তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি সেলসিয়াস। রাতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, নিম্নচাপের প্রভাব তাপমাত্রায় পড়েছে। ফলে গত দুদিন ধরে ধারাবাহিকভাবে কমছে তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  গত ২৪ ঘণ্টায় খেপুপাড়ায় সর্বোচ্চ ১৪৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুদিনে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং আগামী পাঁচদিনে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।

সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চরণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে মনোহরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

তাপমাত্রা কমলো ৫ ডিগ্রি সেলসিয়াস

আপডেট সময় ০৬:৩১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২