সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

পরিবহন খাতে বিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

পরিবহন খাতে বিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

তিনি বলেছেন, পরিবহন খাতে অনেক জ্বালানি খরচ হচ্ছে। ইউরোপ ও আমেরিকাতে পরিবহনে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। যা অনেক সাশ্রয়ী। আমাদের ট্রান্সপোর্টে দ্রুত ইলেকট্রিক টার্ন করা উচিত। আমাদের তেল খরচ কমাতে হবে। সেক্ষেত্রে পরিবহনে ইলেকট্রিসিটি ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘এনার্জি ট্রানজিশন: গ্লোবাল কনটেক্স অ্যান্ড বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ (এফইআরবি)।

নসরুল হামিদ বলেন, আমাদের সমস্যা হলো লেস কস্ট এনার্জি। ভোক্তার কাছে যেন সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ পৌঁছাতে পারি সে বিষয়টা দেখতে হবে।

তিনি বলেন, আমাদের জরুরি গ্যাস দরকার হচ্ছে। বিশেষ করে শিল্পখাতে। তারা বলছে, আমার কালকে গ্যাস দরকার। আপনারা কবে ড্রিল করবেন, কবে উত্তোলন করবেন, আমাদের সেই সময় নেই। সেটা একটা বিষয়।

প্রতিমন্ত্রী বলেন, একসময় বিশ্ব চিন্তা করেছে তেল দিয়েই সব চলবে। তখন চিন্তা ছিল না গ্যাস এলএনজি করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যাবে। ১৫-২০ বছর আগেও সে চিন্তা ছিল না। এখন সেটা বাস্তবতা। সমানে আরও টেকনোলজির দিকে আগাচ্ছে বিশ্ব।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহবুব হাসান, বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান, ডিজি মোহাম্মদ হোসাইন, জ্বালানি বিশেষজ্ঞ ড. ম তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরূল ইমাম প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

পরিবহন খাতে বিদ্যুৎ ব্যবহারের পরিকল্পনা সরকারের

আপডেট সময় ০২:৩৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২