ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

আগামী ডিসেম্বরে দেশের প্রথম মেট্রোরেল চালু হচ্ছে। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রোরেল। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এক বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া দিতে হবে ৬০ টাকা। এ দূরত্বে সাতটি স্টেশন রয়েছে। তালিকা অনুযায়ী, দিয়াবাড়ি থেকে উত্তরা সেন্টার ও উত্তরা সাউথ স্টেশনের ভাড়া ২০ টাকা, যেটি মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া। এছাড়া দিয়াবাড়ি থেকে পল্লবী ও মিরপুর-১১ স্টেশনের ভাড়া ৩০ টাকা, মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনের ভাড়া ৪০ টাকা এবং শেওড়াপাড়া স্টেশনের ভাড়া ৫০ টাকা।

আবার পল্লবী থেকে মিরপুর-১১ বা কাজীপাড়া যেকোনো স্টেশনে নামলেই ২০ টাকা ভাড়া দিতে হবে। তবে পল্লবী থেকে শেওড়াপাড়া বা আগারগাঁও যেকোনো স্টেশনে নামলে ভাড়া দিতে হবে ৩০ টাকা।

dhakapost

মিরপুর-১০ থেকে ফার্মগেট ৩০ টাকা, কারওয়ান বাজার ৪০ টাকা, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ৫০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। একই দূরত্ব থেকে সচিবালয় বা মতিঝিল পর্যন্ত যেতে লাগবে ৬০ টাকা। তবে কমলাপুর পর্যন্ত যেতে আরও ১০ টাকা বেশি ভাড়া দিতে হবে।

ফিরতি পথে কমলাপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেকোনো স্টেশনে ২০ টাকা, শাহবাগ ও কারওয়ান বাজার ৩০ টাকা, ফার্মগেট ৪০ টাকা, বিজয় সরণি ও আগারগাঁও ৫০ টাকা, শেওড়াপাড়া ৬০ টাকা, কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন পর্যন্ত ৭০ টাকা, মিরপুর-১১ ও পল্লবী ৮০ টাকা এবং উত্তরার সাউথ স্টেশন পর্যন্ত ৯০ টাকা ভাড়া দিতে হবে। আর দিয়াবাড়ি তথা উত্তরা নর্থ স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত ২০ কিলোমিটারের ভাড়া ১০০ টাকা।

তাছাড়া স্মার্ট কার্ড ব্যবহার করলে ১০% ছাড় সুবিধা পাবেন যাত্রীরা। এছাড়া যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা বিনামূল্যে মেট্রোরেলে ভ্রমণ করতে পারবেন এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড়ের সুবিধা পাবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ

আপডেট সময় ০৬:০৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২