১২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সকাল ১০ ঘটিকার সময় শ্রীপুর উপজেলা ও শ্রীপুর পৌর প্রশাসনের উদ্যোগে ও গাজীপুর ৩ এর মাননীয় সাংসদ অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি মহোদয়ের নেতৃত্বে শ্রীপুর উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও শ্রীপুর পৌর প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং পৌর বিএনপির নেতা কর্মী এবং স্থানীয় স্কুল মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পূর্বে উপজেলা হল রুমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বক্তব্য মাল্টিমিডিয়ার মাধ্যমে দেখানো হয়।
পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে একটি বর্ণনা র্যালি বের হয়।
এই অনুষ্ঠান গুলোতে আরো উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা অফিসার ও শ্রীপুর পৌর প্রশাসক জনাব নাহিদ ভূঁইয়া।
এছাড়াও অংশগ্রহণ করেছিলেন ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহবায়ক জনাব আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ এবং শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক জনাব হুমায়ুন কবির সরকার ও সদস্য সচিব জনাব বিল্লাল হোসেন বেপারী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল হক মোল্লা, রেজাউল করিম খোকন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।
গাজীপুর শ্রীপুর প্রতিনিধি 























