ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে এক ধরনের এক্সাইটমেন্ট কাজ করছিল : চঞ্চল চৌধুরী আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন সরফরাজ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ক্রাইম রিপোটার্স সোসাইটি ও সাপ্তাহিক পল্লীদূত পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল  আত্রাইয়ে এবারে ঈদ বাজারে বাজেটের চেয়ে দাম বেশি পছন্দের পোশাকের সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক নিখোঁজের এক দিন পর প্রতিবেশীর ভবনের ছাদে মিলল শিশুর মরদেহ মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২ শবে কদর লাভের সহজ ৫ উপায়

পাবনায় সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মজিবর গ্রেপ্তার

পাবনার সুজানগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনার প্রধান অভিযুক্ত পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খাঁকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

সোমবার (১৫ জুলাই) দুপুরে সুজানগরের চরভবানীপুর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মজিবর চর সুজানগরের মৃত নায়েব আলী খাঁর ছেলে। তিনি সুজানগর উপজেলা বিএনপি সাবেক ক্রীড়া ও যুববিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমান পৌর বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিবের অনুসারী বলে জানা গেছে।

র‌্যাব পাবনা কার্যালয় সূত্রে জানা গেছে, সুজানগরের পৌর এলাকার নন্দিতা সিনেমা হলের সামনে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার বিষয়টি সারা দেশে ব্যাপক আলোচিত হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে আসামিরা গাঁ ঢাকা দেন। র্যাবের একটি চৌকস টিম সেই মামলার প্রধান আসামি মজিবর খাঁকে সোমবার দুপুরে চরভবানীপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে।

পাবনা র্যাবের অধিনায়ক এডিশনাল ডিআইজি আতিকুর রহমান খান পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সুজানগরের সংঘর্ষের ঘটনার মামলা রয়েছে। তিনি সেই মামলার প্রধান আসামি। আমরা থানা পুলিশকে সোপর্দ করেছি। রিমান্ড নিলেও পুলিশ নিতে পারবে।

গত ৯ জুলাই সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হলের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৃষিবিদ হাসান জাফির তুহিন ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি সেলিম রেজা হাবিব গ্রুপের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফসহ ১৫/২০ নেতাকর্মী আহত হন। এদের মধ্যে শেখ আব্দুর রউফকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

এ ঘটনায় ১১ জুলাই দিবাগত রাতে গুরুতর আহত সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফের ছেলে আদনানুর রউফ রুদ্র বাদী হয়ে সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খাঁকে প্রধান আসামি করে ২৩ জনের নামে মামলা দায়ের করেন। মাস্টার পাড়া এলাকার নয়ন খাঁ নামের একজনে পুলিশ গ্রেপ্তার করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় চাকরি করে কোটিপতি কুষ্টিয়া সদর উপজেলা পিআইও অফিসের কম্পিউটার অপারেটর সোহেল রানা

পাবনায় সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতা মজিবর গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫