ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

পাঁচবিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরু ব্যবসায়ীর টাকা খোয়া

১৮ মার্চ ২০২৫ ইং নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা থেকে জয়পুরহাটের পাঁচবিবির গোহাটিতে গরু কিনতে আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা খুইয়েছেন তিন গরু ব্যবসায়ী।

১৮ মার্চ, মঙ্গলবার সকালে পাঁচবিবি বাসস্ট্যান্ড এলাকায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয় এক রাখাল, আব্দুল কাফি।

ভুক্তভোগী ব্যবসায়ীরা: হলেন ১. মুনির উদ্দিন (৫৫) – লক্ষ্মীপুর, ডালিয়া 2. নুর ব্যাপারী (৬০) – নোয়াখালী সদর 3. কাজল (৬৫) – নুরুল হকের পুত্র 4. হিঞ্জু (৬৫) – শফিগঞ্জ গ্রামের আঃ আলিমের পুত্র 5. আব্দুল মালেক (৩৮) – লক্ষ্মীপুর, ডালিয়াকান্দি

ব্যবসায়ী আব্দুল মালেক জানান, তারা দীর্ঘদিন ধরে জয়পুরহাট সদরের নতুন হাট ও পাঁচবিবি গোহাটিতে গরু কেনাবেচা করেন। ঘটনার দিন, ছয়জন ব্যবসায়ী মিলে ফেনীর মহিপাল থেকে শাহ ফতেহআলী বাসে পাঁচবিবির উদ্দেশ্যে রওনা হন।

রাত পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ হাইওয়ের এক হোটেলে সেহরির জন্য বিরতি নেন। সেহরি খাওয়ার পর বাস ছেড়ে দিলে তারা অচেতন হয়ে পড়েন। সকাল ৭টার দিকে পাঁচবিবি বাসস্ট্যান্ডে তাদের নামিয়ে দেওয়া হয়। জ্ঞান ফেরার পর দেখা যায়, মালেকের ৭ লাখ, মুনিরের সাড়ে ৭ লাখ ও নুরুর ৪ লাখ টাকা খোয়া গেছে এবং তারা চারজন অচেতন অবস্থায় পড়ে আছেন।

স্থানীয় রাখাল আব্দুল কাফি জানান, তিনি নিয়মিত এসব ব্যবসায়ীর গরু হাট থেকে গন্তব্যে পৌঁছে দেন। ওইদিনও তাদের জন্য দুটি ট্রাক গরু আসার কথা ছিল। হাটে এসে তিনি দেখেন, তারা সবাই অচেতন। পরে তিনি তাদের মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ময়নুল হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

পাঁচবিবি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরু ব্যবসায়ীর টাকা খোয়া

আপডেট সময় ০৭:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫