সংবাদ শিরোনাম ::
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

বিশ্বকাপে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ৬ জুন আসরের প্রথম ম্যাচে অলরাউন্ডার ইমাদ ওয়াসিমকে পাবে না গ্রিন শার্টধারীরা।

সাইড স্ট্রেইনে ভুগতে থাকা ইমাদকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের উদ্বোধনী ম্যাচে না পাওয়ার কথা নিশ্চিত করেছেন বাবর আজম। তবে টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তান অধিনায়ক।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মেডিকেল টিম ইমাদকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছে। গত মাসে ইংল্যান্ড সিরিজের সময় পাঁজরে অস্বস্তি অনুভব করেন তিনি। যার ফলে ওই সিরিজের শেষ ম্যাচটিও মিস করতে হয়েছিল তাকে।

আগামী ৯ জুন ভারতের বিপক্ষে মহারণে অবশ্য তাকে দলে পাওয়া যাবে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের বিশ্বকাপ দল:

বাবর আজম (অধিনায়ক), আবরার আহমেদ, আজম খান, ফখর জামান, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ আমির, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি এবং উসমান খান

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর

বিশ্বকাপে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান

আপডেট সময় ১২:৪৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪