ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, মানবপাচার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনায় বসতে আজ মঙ্গলবার (১১ জুলাই) ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল।

বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বাধীন দলটি ৪ দিন ঢাকায় অবস্থান করবে। প্রতিনিধিদলে আছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতিনিধিদলটি ওয়াশিংটন থেকে দিল্লি ও ঢাকা সফরের উদ্দেশে যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের ভারত ও বাংলাদেশ সফরের আলোচ্য বিষয় প্রকাশ করেছে। উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদলটি গত শনিবার দিল্লিতে পৌঁছেছে।

এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, ১১ থেকে ১৪ জুলাই পর্যন্ত মার্কিন প্রতিনিধিদল নিয়ে উজরা জেয়া এবং ডোনাল্ড লু ঢাকা আসছেন। মার্কিন প্রতিনিধিদলের সফরে দুই দেশের সম্পর্ক নিয়ে কথা হবে। তারা আসার পরে বাংলাদেশের সঙ্গে কী আলোচনা হবে তখন বোঝা যাবে। এখন পর্যন্ত কোনো এজেন্ডা ঠিক হয়নি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, বাংলাদেশ সফরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় আসবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সম্পর্কিত বিষয়, মানবপাচার ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন দিক।

জেয়ার সফরসঙ্গী ডোনাল্ড লু গেল ১৪ জানুয়ারি ঢাকায় এসেছিলেন। এটি সাত মাসের মধ্যে তার দ্বিতীয় ঢাকা সফর হতে যাচ্ছে। উজরার নেতৃত্বধীন দলটি শুক্রবার (১৪ জুলাই) সকালে ঢাকা ত্যাগ করবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

আপডেট সময় ১০:৩১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩