ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শক সিনড্রোমে বেশি মৃত্যু

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শক সিনড্রোমে এবার বেশি রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহম্মদ খুরশীদ।

শনিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতরের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যের ডিজি, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। যাদের প্রায় প্রত্যেকে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিন্ড্রোমে মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা এ বছর ডেঙ্গুতে মৃত্যুদের ক্লিনিক্যালি কারণ জানার চেষ্টা করেছি। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এখন পর্যন্ত মৃতদের প্রায় প্রত্যেকে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিন্ড্রোমে তাদের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্য কোনো কারণও থাকতে পারে। যা জানার জন্য অটোপসি করা প্রয়োজন। কিন্তু তা পরিবার অনুমোদন দেবে না। আর এটা সাধারণ প্র্যাকটিসও নয় ”

স্বাস্থ্যের ডিজি বলেন, “অন্যান্য বছর বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলেও এ বছর শীত ও গ্রীষ্মে হাসপাতালে রোগীর ভিড় দেখা যাচ্ছে। তবে পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য বিভাগ পুরোপুরি প্রস্তুত রয়েছে। কিন্তু মশা নিধন করাটা সব থেকে জরুরি। সিটি কর্পোরেশন ও স্থানীয় সরকার বিভাগসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এটি সফল হবে।”

অধ্যাপক খুরশিদ আলম বলেন, “আমাদের কাছে একটা অভিযোগ রয়েছে যে, হাসপাতালে ভর্তি অধিকাংশ ডেঙ্গু রোগী মশারির ভেতরে থাকতে চান না। একারণে চিকিৎসক-নার্সসহ অন্য রোগে আক্রান্তদের ঝুঁকি বাড়ছে। সবাইকে নিয়ম মেনে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন তিনি।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যের ডিজি বলেন, “ডেঙ্গু শনাক্তকরণ পরীক্ষা সরকারি হাসপাতালে ১০০ এবং বেসরকারিতে ৩০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। কেউ এর বেশি নিলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শক সিনড্রোমে বেশি মৃত্যু

আপডেট সময় ০৪:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩