ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন রংপুরের এলজিইডি প্রকৌশলী মো. মুসার সম্পদের পাহাড় কাস্টমস কর্মকর্তা ওয়াসেক বিল্লাহর বিরুদ্ধে ঘুষ-চোরাচালান সিন্ডিকেটের অভিযোগ নতুন দায়িত্ব পেলেন ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী ৫,৩১০ ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেপ্তার ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক কুমিল্লা দাউদকান্দিতে গাঁজা-চাপাতিসহ গ্রেপ্তার-৭ বোরহানউদ্দিনে কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান, ৮ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ কালুখালী মহিলা কলেজ পরিদর্শনে এমপি হারুন অর রশিদ

ক্লাবের হয়ে পেনাল্টি নিয়ে যা করলেন রোনালদো

এ কোন ক্রিশ্চিয়ানো রোনালদো! যে রোনালদো গেল কাতার বিশ্বকাপে একটি গোল নিয়ে কাড়াকাড়ি করেছিলেন, সেই রোনালদোই কিনা ক্লাবের হয়ে সতীর্থকে বললেন পেনাল্টি নিতে?

আভার বিরুদ্ধে সৌদি প্রো-লিগের ম্যাচে ১-১ থাকা অবস্থায় পেনাল্টি পায় আল নাসের। রোনালদো দলে থাকা মানে তিনিই পেনাল্টি নেবেন। কিন্তু এ ক্ষেত্রে তিনি পেনাল্টি নিলেন না। চোট সারিয়ে ফেরা সতীর্থ ব্রাজিলের অ্যান্ডারসন টালিস্কার হাতে বল তুলে দিলেন। টালিস্কা গোল করে দলকে জেতালেনও।

ম্যাচ শেষে রোনালদোর প্রশংসা শোনা গেছে টালিস্কার মুখে। তিনি বলেন, ‘আমরা একটা পরিবারের মতো। এখানে সবাই সবাইকে সম্মান করে।’

খেলা শেষে রোনালদো বলেন, ‘আমরা দল হিসেবে খেলি। দিনের শেষে দলের ভালো-মন্দই আসল। আমি বা কোনো ফুটবলার দলের থেকে বড় নয়। আসল হচ্ছে গোল করে দলকে জেতানো। সেই চেষ্টাই করি আমরা।’

খেলায় অবশ্য গোল করেছেন রোনালদোও। ফ্রিকিক থেকে দলের প্রথম গোল করেছেন তিনি। ঘরের মাঠে ৭৮ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল আল নাসের। প্রথমার্ধেই গোল করে আভা। বল দখলের লড়াইয়েও পিছিয়ে ছিলেন রোনালদোরা। সেই সময় বক্সের বাইরে ফ্রি কিক পায় তারা। শট মারতে এগিয়ে যান রোনালদো। প্রতিপক্ষের তিনজন ফুটবলার সামনে দেওয়াল তৈরি করেছিলেন। তবে রোনালদোর শক্তিশালী শট সেই দেয়াল ভেদ করে চলে যায়। বলের নাগাল পাননি প্রতিপক্ষ দলের গোলরক্ষকও। পোস্টের বাঁ দিকের কোণ দিয়ে বল জড়িয়ে যায় জালে। সৌদিতে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৯টি গোল করেছেন রোনালদো। তবে ঘরের মাঠে এটাই তার প্রথম গোল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিজ্ঞতা ও দক্ষতার স্বীকৃতি, এলজিইডির প্রধান প্রকৌশলী বেলাল হোসেন

ক্লাবের হয়ে পেনাল্টি নিয়ে যা করলেন রোনালদো

আপডেট সময় ১২:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩