সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

শেষ আটে পা রেখে ইতিহাস গড়ল নাপোলি

প্রথম লেগে ২-০ গোলের জয়ে আগেই সমীকরণ সহজ করে রেখেছিল নাপোলি। শেষ লেগে লিড ধরে রাখতে পারলেই ইতিহাস! এমন সুযোগ হাতছাড়া করেনি ইতালিয়ান ক্লাবটি। বরং ঘরের মাঠে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে পেয়ে রীতিমতো ছেলেখেলা করেছে নাপোলি।

জার্মান ক্লাবটির জালে ৩ গোল দিয়ে দুই লেগ মিলিয়ে ৫ গোলের বড় ব্যবধানে এগিয়ে থেকে শেষ আটে পা রেখেছে নাপোলি। আর তাতেই ইতিহাস গড়েছে তারা। ১১৮ বছরের ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে নাম লেখালো নাপোলি।

বিদায় অনেকটা নিশ্চিত জেনেও দলকে অনুপ্রাণিত করতে নেপলসে ছুটে এসেছিলেন ফ্রাঙ্কফুর্টের কয়েক হাজার সমর্থক। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ানোর শঙ্কা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছে ইতালিয়ান প্রশাসনকে। তবু দাঙ্গা বাধিয়েছেন উগ্র সমর্থকেরা।

প্রতিপক্ষের মাঠে ম্যাচ হওয়ায় ফ্রাঙ্কফুর্ট অ্যাওয়ে জার্সি (লাল রংয়ের) পরে খেললেও সমর্থকেরা প্রথম পছন্দের কালো জার্সি পরেই এসেছিলেন। তবে বিরতিতে যাওয়ার আগে তাদের মুখগুলোও যেন কালো করে তুলেছিলেন ভিক্টর ওসিমেন। প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করে এগিয়ে দেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার।

বিরতি থেকে ফিরেই আরেক গোল করেন ওসিমেন। এতে যেন নেপলসের রাজপথে ফ্রাঙ্কফুর্ট সমর্থকদের লাগানো আগুন নিভে যায়। আর ৬৪ মিনিটে পেনাল্টি থেকে ফ্রাঙ্কফুর্টের আশার সমাধিতে এপিটাফ লেখার কাজটা করেন পিওতর জিয়েলিনস্কি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

শেষ আটে পা রেখে ইতিহাস গড়ল নাপোলি

আপডেট সময় ১১:৫২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩