ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী তেজগাঁও থানায় আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী এ নিউজ নেটওয়ার্ক নীলফামারীর আহ্বায়ক কমিটি গঠন অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী জাজিরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত কীর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন তাকওয়া ফাউন্ডেশন মৌলভীবাজারের বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা

খেলার বিরতিতে ‘পাঠান’ স্টাইলে নাচলেন কোহলিরা, যা বললেন শাহরুখ

বলিউডে দীর্ঘদিন পর দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করেছে শাহরুখ-দীপিকার পাঠান সিনেমা। মুক্তির ২১ দিন পরও এই ঝড় থামেনি। বক্স অফিসে একের পর এক রেকর্ডগড়া পাঠানের নানা দৃশ্য নিয়ে দর্শকমহলে তুমুল চর্চা চলছে। তেমনই একটি নাচ এবার দেখা গেল খেলার মাঠেও। অস্ট্রেলিয়ার সঙ্গে টেস্ট ম্যাচ চলাকালে মাঝপথের বিরতিতে সতীর্থদের সঙ্গে মজা করছিলেন ভারতীয় মাস্টার ব্যাটার বিরাট কোহলি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তারই এক ফাঁকে তারা শাহরুখের পাঠান স্টাইলে নেচে ওঠেন!

সেই নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি। যার ধারাবাহিকতায় সেটি পৌঁছে গেছে স্বয়ং শাহরুখ খান পর্যন্ত। যদিও ক্যারিশমাটিক এই বলিউড অভিনেতা পাঠান সিনেমার প্রিমিয়ার শো এবং আসন্ন সিনেমা ‘জওয়ান’র শ্যুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন।

কোহলির নাচের সেই ভিডিও শেয়ার দিয়ে পাল্টা টুইট করেছেন শাহরুখ। একইসঙ্গে তাদের নাচ অনেক ভালো লেগেছে চার বছর পর বড় পর্দায় দুর্দান্ত কামব্যাক করা এই অভিনেতার। তিনি বলেন, ‘তারা আমার চেয়ে অনেক ভালো করেছে (নাচ)। মনে হচ্ছে আমারই বরং কোহলি এবং জাদেজার কাছ থেকে নাচ শেখা উচিৎ।’

ম্যাচ চলাকালীন ওভারের বিরতিতে স্টেডিয়ামে গান বাজার ঘটনা নতুন নয়। টি-টোয়েন্টি বা এক দিনের ক্রিকেটে ওভারের মাঝে জনপ্রিয় সব গান বাজানো হয়। তাতে নাচতে দেখা যায় দর্শকদের। অনেক সময় ক্রিকেটাররাও কোমর দোলান। তবে টেস্টে সেই ঘটনা খুব বেশি দেখা যায় না। নাগপুরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ওভারের মাঝে পাঠানের ‘ঝুমে জো পাঠান’ বাজতে শুরু করে। তখনই দেখা যায়, কোহলি শাহরুখের মতো করে নাচছেন। তাকে দেখে একই কায়দায় নাচতে দেখা যায় জাদেজাকেও। এ সময় তাদের দেখে বাকি ক্রিকেটাররা হাসতে থাকেন।

প্রসঙ্গত, ভারতের নাগপুরে বোর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্ট দাপটের সঙ্গেই জিতে নিয়েছে ভারত। দ্বিতীয় টেস্ট খেলতে বর্তমানে ভারত দল দিল্লির মাঠে অনুশীলনে ব্যস্ত। ফলে অজিদের বিপক্ষে এই জয়ের ধারা যেন ধরে রাখতে পারে সেদিকেই এখন বিরাট কোহলি ও জাদেজাদের নজর‌। অন্যদিকে দিল্লি টেস্ট দিয়েই জয়ের ধারায় ফিরতে চায় প্যাট কামিন্সের দল। মার্চে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নসশিপের ফাইনালে কোয়ালিফাই করতে হলে অজিদের কমপক্ষে একটি ম্যাচ জিততে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

খেলার বিরতিতে ‘পাঠান’ স্টাইলে নাচলেন কোহলিরা, যা বললেন শাহরুখ

আপডেট সময় ০২:০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩