সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

বেনজেমার রেকর্ডের রাতে রিয়ালের বড় জয়

স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা। বার্সেলোনার কাছে স্প্যানিশ লিগের শিরোপা হারানোর পর রিয়াল মাদ্রিদ খুব দ্রুতই কামব্যাক করেছে। ইনজুরি থেকে দলে ফেরা তারকাদের নৈপুণ্যে এরপর তারা ক্লাব বিশ্বকাপের পঞ্চম ট্রফিও জিতে নেয়। তাই গতরাতে লা লিগার ম্যাচেও তাদের জয়টা প্রত্যাশিতই ছিল।

বুধবার লিগের পেছনের সারির দল এলচেকে ৪-০ গোলে হারিয়েছে করিম বেনজেমারা। একইসঙ্গে ক্লাবের ইতিহাসে তিনি দ্বিতীয় সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। দুই পেনাল্টিতে পেছনে ফেলেছেন রিয়ালেরই সাবেক তারকা ফুটবলার রাউল গঞ্জালেসকে।

এদিন ম্যাচের মাত্র অষ্টম মিনিটেই রিয়ালকে প্রথম লিড এনে দেন অ্যাসেনসিও। এরপর ২৮তম মিনিটে বেনজেমার গোল অভিমুখে দেওয়া হেড প্রতিপক্ষের ডিফেন্ডার রোকোর হাতে লাগলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেটি কাজে লাগিয়ে রিয়াল ক্যারিয়ারে লা লিগায় নিজের ২২৯তম গোলটি করেন বেনজেমা। একইসঙ্গে রাউলের করা ৫৫০ ম্যাচে ২২৮ গোলের মাইলফলক ছাড়িয়ে যান। রিয়ালের হয়ে সর্বোচ্চ ৩১১ গোল (২৯২ ম্যাচে) করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন বেনজেমা। সেটিও আসে পেনাল্টি থেকে। এলচের ডি-বক্সে রদ্রিগো ডিফেন্ডাররা ফাউল করলে ম্যাচের দ্বিতীয় পেনাল্টি পায় রিয়াল। স্পট কিকে এবারও ভুল করেননি বেনজেমা। ম্যাচটি পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেই বিরতিতে যায় অ্যানচেলত্তির শিষ্যরা।

লিগের তলানির দল এলচের বিপক্ষে দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫২ ও ৬১ মিনিটে আরও এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। কিন্তু বেনজেমার দুর্বল শট জাল খুঁজে পায়নি। তবে ৮০ মিনিটে কোনাকুনি শটে গোলবার খুঁজে নেন লুকা মদ্রিচ। এতে বড় জয়ে নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নসরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

বেনজেমার রেকর্ডের রাতে রিয়ালের বড় জয়

আপডেট সময় ০১:৫১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩