ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ   পোষা বিড়ালের আঁচড়ের পর থেকে ‘মিউ মিউ’ করছে শিশু আদ্রিতা ফের চালু এক্সিলারেটের টার্মিনাল, বাড়ছে গ্যাস সরবরাহ শুধু জিপিএ-৫ নয়, আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য: ড. সায়মা ফেরদৌস বড়লেখায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি ও মোটরসাইকেল চোরসহ গ্রেপ্তার ৭ কলকাতায় অগ্নিকাণ্ড: একসঙ্গে দেশে ফিরল ৫ বাংলাদেশির মরদেহ গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী সরকার: তথ্যমন্ত্রী মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন আওয়ামী আমলে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো সম্পর্ক ছিল: রাশেদ খান মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, সরঞ্জামসহ আটক ১

কোনো ম্যাজিক নেই, সবই আল্লাহর রহমত: মাশরাফি

সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি আগে কখনও যা করতে পারেনি, এবার তা করে দেখাল সিলেট স্ট্রাইকার্স। দারুণ ছন্দে থাকা রংপুর রাইডার্সকে দ্বিতীয় এলিমিনেটরে হারিয়ে ফাইনালে উঠে গেছে মাশরাফীর দল। সিলেটের এমন সাফল্যের পেছনে বড় ভূমিকা রয়েছে নড়াইল এক্সপ্রেসের। পঞ্চমবারের মতো বিপিএল ফাইনাল খেলতে যাচ্ছেন মাশরাফি। 

সিলেটের জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন মাশরাফি। সেখানে তার কাছে অধিনায়কত্বের ম্যাজিক সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি হাসির সুরে বললেন, ‘আমার কোনো ম্যাজিক নেই। সবই আল্লাহর রহমত। ফাইনালে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক অনেক ভালো দল। এর মানে এই নয় যে আমরা ভালো খেলতে পারব না। আমি আশা করি, দলের সবাই আরও একটা ম্যাচ ভালো খেলবে।’

রংপুরের বিপক্ষে ম্যাচ জয়ের কৃতিত্বটা তরুণ পেসার তানজিম হাসানকে দিয়েছেন মাশরাফি। তরুণ এই পেসার গতকাল ম্যাচে ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। মাশরাফি বলছিলেন, ‘আমরা জানতাম যে উডের একটা ওভার বাকি আছে। তাকিয়ে ছিলাম সাকিবের দিকে। সে ওই ওভারে যদি ৮ রানও দেয়, তাহলেও আমরা ম্যাচে থাকব। সে ওই সময় আউটস্ট্যান্ডিং বোলিং করেছে। তরুণ ছেলে। প্রথম বিপিএল খেলছে। ওর ওই ওভারের জন্যই আমরা ম্যাচে ফিরতে পেরেছি।’

ফাইনালের প্রতিপক্ষ নিয়ে ম্যাশ বলেন, ‘যদিও কুমিল্লা অনেক অনেক ভালো দল, এই টুর্নামেন্টের যে কোনো দল থেকে। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সঙ্গে আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব না। আমরা পুরো টুর্নামেন্টে যে স্বাভাবিক খেলা খেলে এসেছি, নিজেদের দিকে যদি মনোযোগ ঠিক রাখতে পারি, গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় যদি অবদান ঠিকমতো রাখতে পারি, তাহলে কেন নয়? তবে সুনির্দিষ্ট করে আমার ম্যাজিক বলে কিছু নেই। ভালো খেলছে ছেলেরা। আশা করি, আরেকটা ম্যাচ ভালো খেলবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনীতি নিষিদ্ধ ববিতে জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের কাউন্সিল, পূর্ণাঙ্গ কমিটির আত্মপ্রকাশ  

কোনো ম্যাজিক নেই, সবই আল্লাহর রহমত: মাশরাফি

আপডেট সময় ০২:০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩