সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

বাংলাদেশে এশিয়া কাপ না আয়োজনের কারণ জানালেন পাপন

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সূচি অনুযায়ী- এশিয়া কাপের পরবর্তী আসর বসেছে পাকিস্তানে। তবে, গত কয়েকদিন ধরে ভারত ও পাকিস্তানের ক্রিকেট সংশ্লিষ্টদের পাল্টাপাল্টি মন্তব্যে ক্রিকেট পাড়ায় উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত এসিসির সভায় টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে এখনো কোন সমাধান মেলেনি।

শেষ পর্যন্ত পাকিস্তানে যদি এশিয়া কাপ না হয়, তাহলে বিকল্প আয়োজক দেশ হিসেবে থাকতে পারত বাংলাদেশের নাম। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, ‘সেসময় আবহাওয়া অনুকূলে না থাকায় এশিয়া কাপ আয়োজনে আগ্রহ দেখায়নি বাংলাদেশ।’

সেই সভা থেকে ফিরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি জানিয়েছেন, ‘আগামী মার্চে এশিয়ার কাপের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। যেহেতু আনুষ্ঠানিক আয়োজক পাকিস্তান, এটা তারাই ঠিক করবে।’

সভায় আলোচনার বিষয়ে তিনি বলেন,‘আমাদের সভায় আলাপ হয়েছে আগামী মার্চে আইসিসির একটি সভা আছে, সেই সভার সঙ্গে এসিসিরও একটি সভা রেখেছি আমরা। আশা করি ওখানে ঠিক করতে পারব যে টুর্নামেন্ট কোথায় হবে।’

পাকিস্তানে না হলে সংযুক্ত আরব আমিরাত কিংবা শ্রীলঙ্কায় এশিয়া কাপ আয়োজন করা হতে পারে বলে সেসব দেশের সংবাদমাধ্যমে গুঞ্জন তোলে। তবে সেই বিবেচনায় বাংলাদেশ নেই নিশ্চিত করে পাপন বলেন, ‘যদি পাকিস্তানের বাইরে হয়, তাহলে বাংলাদেশ একটা অপশন হতে পারত। কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন, ওই সময় যে পরিমাণ বৃষ্টি হয়…টি-টোয়েন্টি হলেও একটা সুযোগ নেওয়া যায়, কিন্তু ওয়ানডে আমাদের পক্ষে কোনোভাবেই করা সম্ভব নয়। যেহেতু আমরা জানি ওই সময়টায় খেলা আমরা ভালোভাবে শেষ করতে পারব না, সেজন্য আমরা কোনো অ্যাপ্রোচও করিনি।’

রাজনৈতিক সমস্যার কারণে পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে রাজি নয় ভারত। তবে পাকিস্তান নিজেদের মাটিতে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য এখনো লড়ে যাচ্ছে। স্পন্সর বা অন্যান্য বিষয় চিন্তা করে ভারত ছাড়া টুর্নামেন্ট আয়োজন করাও অসম্ভব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

বাংলাদেশে এশিয়া কাপ না আয়োজনের কারণ জানালেন পাপন

আপডেট সময় ০১:১৪:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩