সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

পাকিস্তানে স্টেডিয়ামের কাছাকাছি বিষ্ফোরণ, বন্ধ থাকলো ম্যাচ

রোববার পিএসএলের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্লাডিয়েটর্স এবং পেশোয়ার জালমি। কোয়েটায় অনুষ্ঠিত ম্যাচটি ছিল প্রদর্শনী ম্যাচ। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচ চলাকালে স্টেডিয়ামের কাছাকাছি এক বোমা বিষ্ফোরণ হয়। আর এই বিষ্ফোরণের জেরেই কোয়েটা-পেশোয়ারের ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে। 

বোমা বিস্ফোরণটি হয়েছে মূলত কোয়েটার মুসা চকে। বিস্ফোরণের ফলে বহু লোক আহত হয়েছেন। স্টেডিয়ামের কাছাকাছি হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে খেলার মাঠেও। নিরাপত্তাকর্মীদের শঙ্কা তৈরি হয় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে। তাই খেলা কিছুক্ষণের জন্য বন্ধ রাখেন তারা।

খেলা বন্ধ রেখে খেলোয়াড়দের নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। ধারণা করা হচ্ছে, এই ম্যাচেও আক্রমণে সম্ভাবনা থাকায় এমনটা করেছিল নিরাপত্তাকর্মীরা। তবে ড্রেসিংরুমে বেশিক্ষণ থাকতে হয়নি খেলোয়াড়দের। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই মাঠে নেমে পড়েন খেলোয়াড়রা।

সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা এই প্রসঙ্গে বলেন, ‘বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ম্যাচ বন্ধ করে কিছুক্ষণের জন্য খেলোয়াড়দের ড্রেসিংরুমে নিয়ে যাওয়া হয়। পরে সবুজ সংকেত পাওয়ার পর ম্যাচ আবার শুরু হয়।’

জানা গেছে, উদ্ধার কাজ শেষ হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া হামলার দায়ও স্বীকার করে নিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। সেখানে বলা হয়েছে, বিস্ফোরণে নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করা হয়েছিল। বিস্ফোরণে মোট পাঁচজন আহত হয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

পাকিস্তানে স্টেডিয়ামের কাছাকাছি বিষ্ফোরণ, বন্ধ থাকলো ম্যাচ

আপডেট সময় ১২:৫২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩