ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার : ইশরাক হোসেন ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ বৃহস্পতিবার, শপথ শুক্রবার : চিফ হুইপ পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও

কুমিল্লার বিপক্ষে চট্টগ্রামের লড়াকু পুঁজি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে প্রথম ৯ ম্যাচেই শেষ চার নিশ্চিত করে ফেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট বাড়িয়ে সেরা দুই নিশ্চিতে শনিবার চট্টগ্রামের মুখোমুখি হয়েছে দলটি। ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট হারিয়ে চট্টগ্রাম করেছে ১৫৬ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেন আফিফ হোসেন। এছাড়া চট্টগ্রামের হয়ে ২ উইকেট করে নেন তানভীর ইসলাম এবং হাসান আলি।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে চট্টগ্রামের শুরুটা খুব ভালো হয়নি। শুরুতেই মেহেদী মারুফকে হারিয়ে বসে চট্টগ্রাম। এরপর ২ রান করে বিদায় নেন খাজা নাফে। তবে আরেক ওপেনার উসমান খানকে সঙ্গে নিয়ে লড়তে থাকেন আফিফ।

জুটি থেকে ৮৮ রান আসার পর বিদায় নেন উসমান। অর্ধ-শতক করে ব্যক্তিগত ৫২ রান করে বিদায় নেন এই ওপেনার। তখনও ব্যাট হাতে অবিচল আফিফ। লড়ে যাচ্ছিলেন কুমিল্লার বোলারদের বিপক্ষে। তবে অপর প্রান্ত থেকে রান পাননি কার্টিস ক্যাম্ফার, শুভাগত হোম ও জিয়াউর রহমান।

শেষ দিকে আফিফ ৬৬ রানে ফিরলেও ডারউইশ রাসুলির ২১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ১৫৬ রান করে চট্টগ্রাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

কুমিল্লার বিপক্ষে চট্টগ্রামের লড়াকু পুঁজি

আপডেট সময় ০৩:৩৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩