ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল চিকিৎসায় অবহেলার অভিযোগ স্বজনদের, তদন্তের আশ্বাস প্রশাসনের জাজিরা থানার ওসি মোঃ সালেহ আহাম্মদ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত কালুখালীতে নবাগত ইউএনও’র সঙ্গে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সিলেটে চুরি-ছিনতাই ও কিশোরগ্যাং আতঙ্ক, জননিরাপত্তা নিয়ে উদ্বেগ আবারও জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক সাপ্তাহিক গণশুনানি গ্রহণ অনুষ্ঠিত শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখল ও হুমকির অভিযোগ বরগুনার তালতলীতে ১ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ পাঁচজন আটক লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রোনালদোর প্রথম গোলে হারের লজ্জা থেকে বাঁচল আল নাসের

সৌদি আরবে ক্রিস্টিয়ানো রোনালদোর শুরুটা হয়েছিল বেশ। নিজ ক্লাবের হয়ে না হলেও রিয়াদ অল স্টারদের হয়ে পিএসজির বিপক্ষে হয়েছিলেন ম্যাচসেরা। তবে ক্লাবের হয়ে শুরুটা হয় সেই সাদামাটা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই এসে আবারও গোলের ধারায় ফিরলেন পর্তুগিজ মহাতারকা। তার গোলেই হারের মুখ থেকে বেঁচে ফিরেছে দল আল নাসের।

রোনালদোর প্রথম গোলের দিনে অবশ্য জয়ের দেখা পায়নি আল নাসের। সৌদি প্রো লিগে শুক্রবার আল ফাতেহর মাঠে ২-২ গোলে ড্র করেছে রোনালদোর আল নাসের।

স্প্যানিশ ফরোয়ার্ড ক্রিস্তিয়ান তেইয়োর গোলে দ্বাদশ মিনিটে এগিয়ে যায় ফাতেহ। তবে ৪২তম মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার তালিসকার গোলে সমতা ফেরায় আল নাসের। ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধেও লড়াই হয়েছে পাল্টাপাল্টি। তবে ৫৮তম মিনিটে সোফিয়ানের গোলে ফের এগিয়ে যায় ফাতেহ। একাধিক চেষ্টা করেও এবার গোল পরিশোধে ব্যর্থ হয়েছে নাসের। ম্যাচ তখন প্রায় শেষের দিকে। হেরেই যাচ্ছিল নাসের। এমন সময় স্পট কিক থেকে গোল করে দলকে হারের মুখ থেকে বাঁচান রোনালদো।

জয় না পেলেও শীর্ষস্থান ঠিকই ধরে রেখেছে নাসের। এই ড্রয়ে ১৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩৪। এক ম্যাচ বেশি খেলে আল শাদাবের পয়েন্ট সমান। আর সমান ম্যাচ খেলে আল হিলালের পয়েন্ট ৩২।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিনাকী-ইলিয়াস জামায়াতের হয়ে টাকার বিনিময়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর

রোনালদোর প্রথম গোলে হারের লজ্জা থেকে বাঁচল আল নাসের

আপডেট সময় ০১:৫৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩