ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

হাথুরুসিংহের ফেরা নিয়ে মন্তব্য করতে নারাজ সাকিব

বর্তমান কর্মস্থল নিউ সাউথ ওয়েলসের চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন চান্ডিকা হাথুরুসিংহে। গুঞ্জন উঠেছে, বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব নিতেই এমনটা করেছেন শ্রীলঙ্কান এ কোচ। এসব গুঞ্জনের কথা অজানা নয় জাতীয় দলের ক্রিকেটারদেরও। তবে বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে মঙ্গলবার ঢাকা ডমিনেটরসের মুখোমুখি হয়েছে সাকিবের ফরচুন বরিশাল। সৌম্য-মিথুনের ব্যাটে ভর করে ম্যাচে সাকিবের দলকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব।

চলমান বিপিএলে বল হাতে খুব একটা ছন্দে ছিলেন না সাকিব। তবে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে এদিন ১৮ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের আগের দিন সোমবার অবশ্য লম্বা সময় বোলিং অনুশীলন করেছিলেন নেটে। আর তাতেই মিলল সাফল্য। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘প্রাকটিস তো সবসময় করাই হয়। কোনোকিছু যদি মনে হয় একটু বেটার করার প্রয়োজন তখন অনুশীলন করার চেষ্টা করি। কোনোটা কাজে আসে আবার কোনোটা আসে না। কিন্তু এটা একটা চলমান প্রসেস।’

নিজের ব্যাটিং নিয়ে সাকিব বলেন, ‘নিজের ব্যাটিং ভালো লাগে, এনজয় করি। ভালো আসলে যতটা বলছেন আমার কাছে মনে হয় ততোটা না। হ্যাঁ ভালো যাচ্ছিল, তবে শেষ কয়েক ম্যাচে ভালো করতে পারিনি। আশা রাখছি টুর্নামেন্ট শুরুর সময় যেভাবে ব্যাটিং করছিলাম ওভাবেই যেন শেষ করতে পারি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

হাথুরুসিংহের ফেরা নিয়ে মন্তব্য করতে নারাজ সাকিব

আপডেট সময় ০৭:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩