ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

বরিশালকে হারিয়ে স্বস্তির জয় ঢাকার

৯ ম্যাচের মধ্যে ৭ টাই হেরেছে নাসির হোসেনের ঢাকা ডমিনেটরস। এমন পরিস্থিতিতে মঙ্গলবার শক্তিশালী বরিশালের মুখোমুখি হয়েছে দলটি। খেলা শুরুর আগে অনুমিত ছিল, খুব সহজেই হয়তো ঢাকাকে হারিয়ে দেবে বরিশাল। কিন্তু মাঠে নেমে সেই ধারণাকে একদমই পাল্টে দিলেন মিথুন-সৌম্যরা। সাকিব আল হাসানদের বিধ্বস্ত করে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে ঢাকা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার বরিশালকে ৫ উইকেটে হারিয়েছে ঢাকা। শুরুতে ব্যাট করে এনামুল হক বিজয় ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৫৬ রান করে বরিশাল। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট ও ৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ আগালো ঢাকা ডমিনেটরস। খুলনাকে টপকে এখন টেবিলের পাঁচ নম্বরে আছে ঢাকার দলটি। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়েই থাকছে বরিশাল।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি বরিশালের। ১৫ রানে বিদায় নেন ওপেনার সাইফ হাসান। এরপর বরিশাল শিবিরে বড় ধাক্কাটা দেন মুক্তার আলি। সাকিব আল হাসানকে ৫ রানেই প্যাভিলিয়নে ফেরান এই পেসার। চার এবং পাঁচে ব্যাট করতে নামা ইব্রাহিম জাদরান এবং ইফতেখার আহমেদও ফিরেছেন দ্রুতই। ৬৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়া বরিশালকে পথ দেখান মাহমুদউল্লাহ রিয়াদ এবং এনামুল বিজয়। তবে ব্যক্তিগত ৪২ রানে বিজয় ফেরার পর ৩৯ রানে ফেরেন রিয়াদও।

শেষদিকে ঢাকা আরও তিনটি উইকেট হারালেও জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন অধিনায়ক নাসির হোসেন। ১৬ বলে ২০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

বরিশালকে হারিয়ে স্বস্তির জয় ঢাকার

আপডেট সময় ০৫:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩