ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী শেখ মুজিবকে নিয়ে পোস্ট দেওয়ায় কলেজ শিক্ষক বরখাস্ত মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা নারকোটিক্সের সার্কে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায় বাংলাদেশ মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা জ্বালানি সংকট দূর করতে নেওয়া হচ্ছে তিন পরিকল্পনা: সেতুমন্ত্রী এসএসসি-এইচএসসির খাতা পুনর্মূল্যায়নে আসছে নতুন নীতিমালা বড়পুকুরিয়ায় কয়লাখনির ১৬৮ শ্রমিককে পুনর্বহালের দাবিতে লাগাতার আন্দোলন সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

রুবেলের চ্যালেঞ্জ নিজের সঙ্গেই

বাংলাদেশ দলের তারকা পেসার রুবেল হোসেন অনেকদিন ধরেই নিজেকে হারিয়ে খুঁজছেন। সবশেষ জাতীয় দলের হয়ে ক্রিকেট ম্যাচ খেলেছেন ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। এরপর বিভিন্ন সময়ে দলে থাকলেও আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। এর মধ্যে হানা দিয়েছে ব্যাক-পেইন ইনজুরিও। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) অবশ্য রুবেল সুযোগ পাচ্ছেন না খুব একটা।

তবে সোমবার (৩০ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে বল হাতে তুলে নিয়েছেন ৪ উইকেট। এর মধ্য দিয়ে সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিপিএলে শততম উইকেটের দেখা পেলেন রুবেল। ম্যাচ শেষে দলের প্রতিনিধি হয়ে রুবেল এসেছিলেন সংবাদ সম্মেলনে, জানালেন নিজের সঙ্গে তার চ্যালেঞ্জ।

চলমান বিপিএলে তরুণ ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়ে রুবেল বলেন, ‘আমাদের দেশে অনেক তরুণ ক্রিকেটার আছে, তারা খুবই প্রমেজিং। আমার কাছে মনে হয় তারা খুবই প্রতিভাবান, দেখছি সবাই খুবই জোরে বল করে। এটা আমাদের দেশের জন্য খুবই ভালো। আমি বিশ্বাস করি তারা জাতীয় দলকে লম্বা সময় সার্ভিস দেবে।’

তবে রুবেলের মনে সংশয় রয়েছে বিপিএলের বোলিং স্পিডমিটার নিয়ে, ‘এটা ভালো (গতিতে বল করা)। আমি জানি না আসলে এই মিটারটা পুরোপুরি ঠিক আছে কি না… তারপরও একটা নতুন পেস বোলার যখন দেখে তার বলের স্পিড ১৪৫ কিলোমিটার। তার ভেতরে কিন্তু অনেক ভালো লাগা কাজ করে। কীভাবে আরও স্পিড বাড়ানো যায়। নিজের ভেতর আত্মবিশ্বাস… আমার কাছে মনে হয় খুবই ভালো লাগা কাজ করে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের একদিন পর পায়রা নদীতে মিলল জুঁইয়ের মরদেহ

রুবেলের চ্যালেঞ্জ নিজের সঙ্গেই

আপডেট সময় ০১:৪৩:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩