সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বাতিল

মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। সূচি অনুযায়ী, ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখার কথা জস বাটলারদের। দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা ছিল তাদের। তবে দুই বোর্ডের সমঝোতার মাধ্যমে বাতিল হয়েছে এ দুই প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন রোববার বিষয়টি নিশ্চিত করেছেন। গণমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলো সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষণ টিম পাঠিয়ে থাকে। এবারও এমন হয়েছে। ইংল্যান্ড থেকে তাদের হেড অফ ক্রিকেট অপারেশন্স এবং আরেকজন কর্মকর্তা এসেছিলেন। তারা সব দেখেছেন, ঢাকা ও চট্টগ্রামে।’

সুজন যোগ করেন, ‘আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম। সেটা সিলেটে হওয়ার কথা ছিল কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে। কোনো প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।’

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে পা রাখবে ইংলিশরা।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ

১ মার্চ- প্রথম ওয়ানডে, মিরপুর

৩ মার্চ- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ মার্চ- তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ

৯ মার্চ- প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১২ মার্চ- দ্বিতীয় টি-টোয়েন্টি, মিরপুর

১৪ মার্চ- তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

বাংলাদেশ-ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচ বাতিল

আপডেট সময় ০৫:২১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩