ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে নজরদারিতে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডেমরায় বাড়ি থেকে ২ বোমা সদৃশ বস্তু উদ্ধার জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী

ফুটবল ম্যাচে সাদা কার্ড, নতুন নিয়ম যে দেশে

সময়ের সঙ্গে নানা পরিবর্তন এসেছে ফুটবল খেলায়। মূলত প্রযুক্তির ব্যবহারে এসেছে একের পর এক সংযোজন। ১৯৭০ ফিফা বিশ্বকাপের পর থেকে একটি বিষয় আজও অপরিবর্তিত আছে। তা হলো রেফারির কার্ডের প্রয়োগ। ফুটবলারের লঘু অপরাধে রেফারি তাকে হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন। গুরুতর অপরাধের ক্ষেত্রে রেফারি লাল কার্ড দেখিয়ে তাকে মার্চিং অর্ডার দেন। তবে এই প্রথম ফুটবল দেখল সাদা কার্ড। রেফারির ছোট্ট বুক পকেট থেকে বেরিয়ে এলো দুধ সাদা রঙের একটি কার্ড। লেখা হলো নতুন ফুটবল ইতিহাস।

গত শনিবার (২১ জানুয়ারি) পর্তুগালে বেনফিকা বনাম স্পোর্টিং লিসবনের মহিলা দলের খেলায় এ ঘটনা ঘটেছে। মূলত স্পোর্টসম্যানশিপকে স্বীকৃতি দেওয়ার জন্য পর্তুগালে চালু হয়েছে সাদা কার্ড। মাঠে এক ফ্যান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। সঙ্গে সঙ্গে দুই দলের মেডিকেল স্টাফরা ছুটে এসেছিলেন তার চিকিৎসা করার জন্য। এ ঘটনা দেখার পরই পর্তুগিজ রেফারি ক্যাটারিনা ক্যাম্পোস সাদা কার্ড দেখান। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বেনফিকা এই ম্যাচটি ৫-০ গোলে জিতে সেমিফাইনালে চলে গেছে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ ফুটবলের সংজ্ঞাটাই বদলে দিতে চাইছে। পর্তুগাল’স ন্যাশনাল প্ল্যান ফর এথিকস ইন স্পোর্ট ওরফে পিএনইডি নিয়ে কাজ করেছে। ফুটবলের নৈতিক দিকের উন্নয়নের জন্যই এমনটা করেছে তারা। সাদা কার্ডই শুধু পর্তুগাল আনেনি। তারা ক্রিকেটের মতো কনকাশান সাবস্টিটিউট ও দীর্ঘতর স্টপেজ টাইমের পথেও হেঁটেছে। সব টুর্নামেন্টেই মানা হচ্ছে এই নিয়ম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ

ফুটবল ম্যাচে সাদা কার্ড, নতুন নিয়ম যে দেশে

আপডেট সময় ০১:৪১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩