সংবাদ শিরোনাম ::
লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম বদলি-নিয়োগ বাণিজ্য থেকে বনভূমি দখল: বন কর্মকর্তা হোসাইন নিশাতের ‘শত কোটির দুর্নীতি সাম্রাজ্য’ চাঁদা না পেয়ে অ’ন্তঃসত্ত্বা নারীকে মা’রধরের অভিযোগ, বিএনপি নেতা দোলনের বি’রুদ্ধে মা’মলা সরকারি জমিতে গড়ে উঠল বহুতল ভবন ‘সানভিউ বিধি ভেঙে আরএমও পদায়ন, ‘এম উদ্দিন’ ছদ্মনামে টেস্ট সিন্ডিকেটের অভিযোগ ইডকলে এনামুলের বিরুদ্ধে লুটপাটের রাজত্বের অভিযোগ সওজ কর্মকর্তা শাহনুর রশিদ এখন শতকোটি টাকার মালিক জালিয়াতি করে কোটি টাকার বাণিজ্যের অভিযোগ বাশার-মঞ্জুরুলের বিরুদ্ধে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমানের সিএন্ডএফ ক্লিয়ারিং বাণিজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে দুই মাসে ৫০০ কোটি টাকা মুনাফা টিকে গ্রুপের

তারেক দম্পতির সম্পত্তি বাজেয়াপ্তের আদেশে ঢাবি সাদা দলের উদ্বেগ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

রোববার (৮ জানুয়ারি) ঢাবি সাদা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমানের স্বাক্ষর করা এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশকে বিরাজনীতিকরণের ষড়যন্ত্রের অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জিয়া পরিবারের বিরুদ্ধে যেসব মিথ্যা ও বানোয়াট মামলা করা হয়েছিল, তার সূত্র ধরে বর্তমান ক্ষমতাসীন সরকার এই পরিবারকে রাজনীতি থেকে নিশ্চিহ্ন করার অপকৌশলে মেতে উঠেছে। তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানের সম্পত্তি ক্রোকের আদেশ এরই অংশ বলে আমরা মনে করি।

বিবৃতিতে আরো বলা হয়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের দিক-নির্দেশনায় বিএনপির নেতৃত্বে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে যখন সোচ্চার, তখন গণ আন্দোলনকে নস্যাৎ এবং বিএনপির নেতাকর্মী ও জনসাধারণের মনোবল ভাঙতেই সরকারের ইঙ্গিতে এই আদেশ দেওয়া হয়েছে বলে আমাদের ধারণা। আমরা সরকারের হীন এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমাদের বিশ্বাস মিথ্যা মামলা ও রায় দিয়ে তারেক রহমানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ, বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করা যাবে না।

এতে আরো বলা হয়, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় চলমান আন্দোলনকেও নস্যাৎ করা যাবে না। কাজেই অবিলম্বে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা, ফরমায়েশি আদেশ ও সম্পত্তি ক্রোকের রায় বাতিল করার দাবি জানাচ্ছি। একই সঙ্গে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের নিমিত্তে বিচার ব্যবস্থাকে ব্যবহার ও প্রশ্নবিদ্ধ করার অপকৌশল থেকে বিরত থাকার জন্য সরকারকে অনুরোধ করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লীগপন্থী ঠিকাদারদের অবৈধভাবে কাজ পাইয়ে দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত পরিচালক আব্দুর রহিম

তারেক দম্পতির সম্পত্তি বাজেয়াপ্তের আদেশে ঢাবি সাদা দলের উদ্বেগ

আপডেট সময় ০৩:৩৭:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩