ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ সিদ্ধান্তের ফুলঝুরি সভায়, বাস্তবায়ন শূন্য-বোরহানউদ্দিনে চুরি-জুয়া নিয়ে উদ্বেগ ভারতের উত্তরপ্রদেশে লিটারপ্রতি নগদে কেনা হচ্ছে গোমূত্র ‎সিলেট মহানগরীর রায়নগরে গলা কেটে ৩ জনকে হত্যা বরিশালে আদালত চত্বরে রহস্যজনক বি’স্ফোরণ, জনমনে আতঙ্ক ফুটবলার রোনালদো এখন আর্জেন্টিনার জামাই! সংবাদ প্রকাশের পর পঞ্চগড়ে মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রাজনৈতিক জোকার ছিলেন ওবায়দুল কাদের: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার পদত্যাগ হলো সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত : গয়েশ্বর

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ হলো সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পূর্বশর্ত। এই পূর্বশর্ত পূরণ হলে আমাদের সব শর্তই পূরণ হবে।

তিনি বলেন, এমনটি হলে খালেদা জিয়া মুক্তিলাভ করবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সব নেতা-কর্মী মুক্তি লাভ করবে। এমনকি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্ব-শরীরে বাংলাদেশে জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবে। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকার ঠাকুরগাঁও জাতীয়তাবাদী ফোরাম।

এসময় গয়েশ্বর চন্দ্র বলেন, শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতায় থাকবে ততক্ষণ পুলিশ বাধা, র‌্যাব বাধা ও প্রশাসনের সব লোক বাধা। আজকে শেখ হাসিনা ক্ষমতায় নাই তো কালকে পুলিশও ভদ্র হয়ে যাবে, পুলিশ জনগণের পক্ষে থাকবে, পুলিশও ভোট কাটতে আর রাতের বেলা কেন্দ্রে যাবে না। প্রশাসন তখন জনগণের খাদেম হিসেবে কাজ করবে।

বিএনপি মহাসচিবসহ অন্যান্য নেতাদের অন্যায়ভাবে গেপ্তার করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, যাদেরকে আটক রাখা হয়েছে তাদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। আমরা শুধু আদালত বা বিচার বিভাগের সামনে একটা কথা বলতে চাই, আমরা জাস্টিস চাই। আমরা কোনো কৃপা চাই না, করুণা চাই না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, হাজী সেলিম কোটি কোটি টাকার আত্মসাতের সাজাপ্রাপ্ত আসামি। সেই আসামি জামিন পান কিন্তু খালেদা জিয়া জামিন পান না। এটা অবিচার। অনেকে আছে জেল মাথায় নিয়ে মন্ত্রিত্ব করেছেন। সুতরাং কার কাছে বিচার চাইব? বিচার বিভাগ যদি নির্বাহী বিভাগ থেকে আলাদা হতো, বিচারপতিরা যদি বলতে পারতেন আমরা স্বাধীন, বিচারপতিরা যদি বলতে পারতেন আমাদের বিবেক স্বাধীন, তাহলে হয়তো আমরা ন্যায়বিচার পেতাম।

সংগঠনের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিতি ছিলেন বিএনপির নেতা আমিরুল ইসলাম খান আলিম, মীর নেওয়াজ আলী নেওয়াজ ও কাজী আবুল বাশারসহ আরও অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে মালদ্বীপের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনার পদত্যাগ হলো সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত : গয়েশ্বর

আপডেট সময় ০৫:০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩