ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী অনেককেই এখন চেনেন না ইলিয়াস কাঞ্চন, মনেও রাখতে পারেন না কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: জামায়াত আমির  তরুণরা নেতৃত্ব দিলে প্রযুক্তিনির্ভর উন্নয়ন টেকসই হবে : তথ্যপ্রযুক্তিমন্ত্রী মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: ডা. জুবাইদা রহমান পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর ‘সাংবাদিকের লেখায় কিছু যায় আসে না!’ বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে বেতন-টিএ-ডিএ নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি শরীয়তপুরে কু’প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে চুরির অপবাদে নি’র্যা’তন, গ্রে’প্তার ২ কুমিল্লায় মোহনা টেলিভিশন অফিসে লুট: দুই আসামি গ্রেপ্তার সোনামসজিদ বন্দরে অবকাঠামো সংকট ব্যবসায়ীদের ক্ষতি, সরকারের দৃষ্টি কামনা” আব্দুল ওয়াহেদর

তিক্ততা ভুলে মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি

ক্রিকেটটা যে আসলে ভদ্রলোকের খেলা সেটাই যেন প্রমাণ করলেন মেহেদী হাসান মিরাজ এবং বিরাট কোহলি। ঢাকা টেস্টের তৃতীয় দিনে মাঠের ক্রিকেটের বিবাদটা যেন বোঝাই গেল না পরের দিন। এটাই তো স্পোর্টসম্যানশিপ। আর সেই স্পোর্টসম্যানশিপকে আরও বাস্তব রূপ দিতে রোববার ঢাকা টেস্ট শেষে মিরাজকে জার্সি উপহার দিলেন ভারতের তারকা ব্যাটার। 

ঢাকা টেস্টে তৃতীয় দিনের খেলায় উত্তাপ ছড়িয়েছিল বেশ। শনিবার শেষ বিকেলের দিকে ১৪৫ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে ভারত। ২৯ রানে ৩ উইকেট হারানোর পর দায়িত্বটা আসে কোহলির কাঁধে। কিন্তু বিপর্যয়ের ত্রাতাও যে এবার পথহারা। বারবার সংগ্রাম করতে থাকা ডানহাতি ব্যাটারকে ১ রানেই থামিয়ে দেন মিরাজ।

স্বাভাবিকভাবেই উইকেটের পর উদযাপন থাকবেই। কিন্তু মিরাজের উদযাপনের এমন আতিশয্য চোখে লেগেছে কোহলির। বরাবরের মতো গরম মেজাজের কোহলিও এর প্রতিবাদ করেন। কিন্তু শেষমেষ বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও আম্পায়ারের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।

তবে ঢাকা টেস্ট জয়ের পর রোববার দুপুরে মিরপুরে সেই কোহলিকেই পাওয়া গেল ভিন্ন রূপে। মিরাজকে নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার দিয়েছেন।  কথা বলেছেন খোশ মেজাজে। শুধু মিরাজই নয়, সামনে যাদের পেয়েছেন সবার সঙ্গে গল্প আড্ডায় মেতে উঠেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন প্রধানমন্ত্রী

তিক্ততা ভুলে মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি

আপডেট সময় ০৪:১৯:২০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২