ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী! ড্রেজিং প্রকল্পে রাকিবুল ইসলামের বিরুদ্ধে নিয়মের অভিযোগ অভিনেত্রী বন্যা মির্জার বাবা মারা গেছেন ডিপিডিসি’র প্রকৌশলী হেলালের সিন্ডিকেটে মাতুয়াইলে ঘুষ, অনিয়ম পলিথিনের ঝুপড়ি ঘরে দুই শিশু নিয়ে নির্মলের মানবেতর জীবন জমির বাজারমূল্যে দিতে হবে ‘সম্পদ কর’ শিশু সুরক্ষায় নতুন অ্যাপ আনছে ইউরোপ, বয়স যাচাই বাধ্যতামূলক যুদ্ধবিরতিতে ‘অবশ্যই’ লেবাননকে অন্তর্ভূক্ত করতে হবে : ঘালিবাফ আ.লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে ৫ বছরের মধ্যে ৩১১০টি শূন্যপদে নিয়োগ : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বরগুনায় ৩ সাংবাদিকের ওপর হামলা, আটক এক

বরগুনা সদরের ঢলুয়া এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। পরে আহত অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে হামলার ওই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ ডিসেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ঢলুয়া সরকারি বিদ্যালয় প্রাঙ্গনে এই হামলার ঘটনা ঘটে।  আহত সাংবাদিকরা হলেন- ডিবিসি টেলিভিশনের ক্যামেরাম্যান আরিফুল ইসলাম রুবেল (২৪), এটিএন বাংলা ও এটিএন নিউজের ক্যামেরাম্যান শাহজালাল (২২) ও মোহনা টেলিভিশনের ক্যামেরাম্যান মো. সুজন (২৩)।No description available.

এসময় ঘটনাস্থলেরর অদূরে অবস্থান করায় হামলার হাত থেকে বেঁচে যান ডিবিসির প্রতিবেদক মালেক মিঠু।  প্রত্যক্ষদর্শীরা জানান, ঢলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা।  টেলিভিশনের রিপোর্টের জন্য ছবি নেওয়ার পর স্কুলের সামনে একটি দোকানে সাংবাদিকরা দাঁড়িয়ে ছিলেন। এসময় স্কুলের ভেতর থেকে এক ব্যক্তি বের হয়ে এসে সাংবাদিকদের উপর চড়াও হন।No description available.

এসময় ওই ব্যক্তির পেছনে আসা আরও কয়েকজন ব্যক্তিও সাংবাদিকদের ওপর চড়াও হন। এসময় ডিবিসি টেলিভিশনের ক্যামেরাটি ভেঙে ফেলেন আরিফুল ইসলাম বাপ্পি নামের এক হামলাকারী।  পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হামলায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করে তারা। ডিবিসির বরগুনা জেলা প্রতিনিধি মালেক মিঠু রাইজিংবিডিকে বলেন, ‘আমাদের ওপর ওই স্কুলের প্রধান শিক্ষকসহ চারজন মিলে হামলা করেছে।

আহত সাংবাদিকদের চিকিৎসা শেষে আমি থানায় মামলা দায়ের করবো।’  বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এক হামলাকারীকে আটক করা হয়েছে। এখনো লিখিত কোনো অভিযোগ পায়নি। অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুল ছুটি, টয়লেটে আটকা পড়ল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী!

বরগুনায় ৩ সাংবাদিকের ওপর হামলা, আটক এক

আপডেট সময় ০৯:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২