ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য শিবগঞ্জে এসআরবি-৫-এর অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ যুক্তরাজ্যে জমকালো আয়োজনে এশিয়ান কারি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত তানোরে অসময়ে বৃষ্টি, ফসলের ব্যাপক ক্ষতি অপশক্তির বিরুদ্ধে জনগণই ঐক্যবদ্ধভাবে জবাব দেবে: প্রতিমন্ত্রী টুকু আত্রাইয়ে পতিসর-সমসপাড়া সড়কের এক কিলোমিটারেই ৩২০ গর্ত, চরম দুর্ভোগে এলাকাবাসী শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ১৪৯ বোতল এস্কাফ সিরাপ জব্দ রাজশাহীতে হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত বিসিএস ছাড়াই ক্যাডার বনে যাওয়া আবু তালেব কীভাবে লুটলেন কোটি কোটি টাকা?

নওগাঁর সাপাহারে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

নওগাঁর সাপাহারে রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে সফল ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার সকালে সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মামুন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসফাত মিনা জেরিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অফিসার মনিরুজ্জামান টকিজ, প্রোগ্রামার অফিসের মোস্তাকিম বিল্লাহ, উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান সহ অনেকেই।

অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় অর্থনীতিতে মোছাঃ আন্জুয়ারা বেগম, শিক্ষা ও চাকুরীতে রেখা রাণী সাহা, মাতৃত্বে মোছাঃ সখিনা বেগম, নির্যাতন থেকে উত্তরণে মোসাঃ মেহেরজান এবং সমাজ উন্নয়নে মোছাঃ হাসিনা বেগম কে উপজেলা পর্যায়ের জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। দেড়শ’ বছর আগে তাঁর উদ্যোগ সফলতা পেয়েছে। শুধু পারিবারিক পরিমন্ডলই নয় শিক্ষা, পেশাগত জীবনে নারীরা এগিয়ে গেছেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নারীদের এই অবস্থান সমুন্নত রাখতে হবে। অনুষ্ঠানের আগে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশু হাসপাতালে আজিজুল-আজহারুল সিন্ডিকেটের হাতে নিয়োগ-পদোন্নতিতে অনিয়ম ও কমিশন বাণিজ্য

নওগাঁর সাপাহারে ৫ জয়িতাকে সম্মাননা প্রদান

আপডেট সময় ০৭:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২