ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে : সারজিস আলম যাদের কমিশনার হওয়ার যোগ্যতা ছিল না, তারা উপদেষ্টা হয়েছিল : পার্থ ভারতে যাওয়ার সময় কৃষক লীগ নেতা গ্রেপ্তার হাসিনা কোনো বক্তব্য দিলে দায় নেবে না ভারত: রণধীর জয়সওয়াল আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী ‘তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়া হবে’ জুলাই চেতনায় গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বামীর বন্ধুর সঙ্গে ২৮ দিনের সন্তান নিয়ে উধাও গৃহবধূ

ভোলায় র‍্যাবের অভিযানে জিনের বাদশা গ্রেপ্তার

ভোলায় মোঃ নাজিম উদ্দীন (২৫) নামে এক জিনের বাদশাকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। শনিবার (৩ ডিসেম্বর) ভোররাতে ভোলা বোরহানউদ্দিন উপজেলার চাঁননীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত নাজিম উদ্দিন ঐ উপজেলার চকডোষ গ্রামের মো. নিরব হাওলাদারের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জিনের বাদশা নাজিম উদ্দীন নিজেকে মাওলানা কামরুজ্জামান ওরফে কালা হজুর পরিচয় দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি গত ১৫ দিন পূর্বে র‌্যাব-৮ এর দৃষ্টিগোচর হয়।
এ বিষয়ে ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। প্রায় দুই সপ্তাহ ব্যাপী তদন্তে এ বিষয়ের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে ৩ ডিসেম্বর ২০২২ ভোররাতে ভোলা ক্যাম্পের র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল বোরহানউদ্দিন থানা সংলগ্ন চাঁননীর হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নাজিমউদ্দীনকে গ্রেফতার করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটককৃত ব্যক্তি নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে জিন-পরী ও তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ ৬ হাজার ৬’শ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন যাবত জিনের বাদশা পরিচয়ে বিভিন্ন ফেসবুক পেইজ এবং লোকাল টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের মোবাইল নম্বর, বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট দিয়ে থাকে। ভুক্তভোগী লোকজন নিজেদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করলে কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৫৯ বিলিয়ন ডলার

ভোলায় র‍্যাবের অভিযানে জিনের বাদশা গ্রেপ্তার

আপডেট সময় ১১:৪১:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২